Friday, April 24, 2026

দফতরের কর্মীদের রাজ্যসভার কমিটিতে নিয়োগ করে বিতর্কে ধনকড়

Date:

Share post:

জন বিরোধী সাংসদের বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ কয়েকদিন আগেই দিয়েছিলেন রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।এবার নিজের দফতরের কর্মীদের রাজ্যসভার বিভিন্ন কমিটিতে নিয়োগ করলেন তিনি।

জানা গিয়েছে, রাজ্যসভার মোট ৮ জন কর্মচারিকে মোট ২০টি কমিটিতে নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে ৪ জন রাজ্যসভার চেয়ারম্যানের দফতর এবং চারজন উপরাষ্ট্রপতির সচিবলায়ে কর্মরত।

সংসদীয় রীতি অনুযায়ী, প্রতিটি কমিটিতে একজন করে যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের আধিকারিক থাকেন। তিনি সংসদীয় কমিটির কাজে সহায়তা করেন এবং বৈঠকে উপস্থিত থাকেন। তবে বিষয়টি খুব গোপনীয়।
চেয়ারম্যানের দফতরের দাবি, চেয়ারম্যানের নির্দেশে গবেষণা, লাইব্রেরি, নথি এবং তথ্য বিভাগের কর্মীদের সংসদীয় কমিটিতে যুক্ত করা হয়েছে। যদিও সংসদীয় রীতি অনুযায়ী, সংসদীয় স্থায়ী কমিটিগুলিতে যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক থাকেন, তিনি প্রয়োজনে কোনও বিষয় মহাসচিবকে জানান এবং মহাসচিব বিষয়টি চেয়ারম্যানকে জানান। ফলে নতুন করে কেন আবার এই কর্মীদের নিয়োগ করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Related articles

টলিপাড়ায় দুঃসংবাদ, চিরঘুমের দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান অভিনেতা

শুক্রবারের সকালে টলিউডে দুঃসংবাদ। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা বিপ্লব দাশগুপ্ত (Biplab Dasgupta)। ৭৫ বছর বয়সী...

মনিপুরে গিয়ে ছবি তুলুন: মোদির নৌকাভ্রমণ নিয়ে মোক্ষম খোঁচা কুণালের, প্রথমদফা নিয়ে শাহকে কটাক্ষ

ভোরের কলকাতায় হুগলি নদীতে ক্যামেরা হাতে নৌকাবিহার প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। রাজ্যে দ্বিতীয় দফার প্রচারের মাঝে শুক্রবার...

শান্তি বৈঠকে টালবাহানা তেহরানের, হরমুজে ইরানি জাহাজে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের!

প্রথম দফার আলোচনা কার্যত ভেস্তে গেছে, দ্বিতীয় দফায় আমেরিকা- ইরানের এক টেবিলে বসার সম্ভাবনার (US- Iran Peace Talk)...

ট্রাইব্যুনালের ধীর গতি! নাম নিষ্পত্তিতে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ শীর্ষ আদালতের

ট্রাইবুনালে (Tribunal Delay) নাম নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট(Supreme Court)। শুক্রবার শীর্ষ...