Sunday, May 31, 2026

হিন্দি-ইংরেজি ‌নয়, লিখতে পারবেন না বাংলাতেও ! অনুব্রতর দাবিতে তাজ্জব ইডি

Date:

Share post:

দিল্লিতে দফায় দফায় জেরা করা হচ্ছে অনুব্রত মণ্ডলকে। কিন্তু সেই জেরার বয়ান লেখাতে গিয়ে এক প্রকার হিমসিম অবস্থা দিল্লির ইডির অফিসারদের। বয়ান লিখতে হবে শুনেই বেঁকে বসেছেন অনুব্রত।

তিনি ইডি আধিকারিকদের জানান, সই ছাড়া কিছুই তিনি করতে পারেন না। তার বক্তব্য, দীর্ঘ রাজনৈতিক জীবনে লেখাপড়ার পাট কবে চুকিয়ে দিয়েছেন। এখন আর লিখতে পারবেন না। নিরুপায় হয়ে ইডি শেষে বাইরে থেকে এক সাক্ষীকে নিয়ে এসে অনুব্রতর বয়ান লেখাচ্ছেন। তাতে শুধুমাত্র সই করে দিচ্ছেন অনুব্রত মণ্ডল।

গরুপাচার মামলায় দীর্ঘ টানাপোড়েনের পর অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়েছে ইডি। হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। আর সেখানেই ফের অনুব্রতকে নিয়ে চমকপ্রদ তথ্য সামনে এসেছে।

অনুব্রতর জিজ্ঞাসাবাদপর্ব এবং তাঁর লিখতে না চাওয়ার মুহূর্তে ক্যামেরাবন্দি করেছে ইডি। আগাগোড়া ভিডিওগ্রাফি হয়েছে। ইডি সূত্রে খবর, অনুব্রত অধিকাংশ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তাই তদন্তে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনার পাশাপাশি, জেরা-পর্বে নিজের হাতে লিখতে না চাওয়ার বিষয়টিও আদালতে জানানো হবে ইডি-র তরফে।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...