Friday, May 15, 2026

রাজ্য বিজেপির ৫০ কোটি টাকা ওভারড্রাফট! টাকা তোলায় নিষেধাজ্ঞা ব্যাঙ্কের

Date:

Share post:

রাজ্য বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে গুরুতর সমস্যা তৈরি হয়েছে। জানা গিয়েছে, পরিস্থিতি এতটাই জটিল যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিজেপির অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আপাতত বন্ধ করে দিয়েছে।

রাজ্য বিজেপির অ্যাকাউন্ট আছে পিএনবি-তে। দলের বিভিন্ন শাখার অ্যাকাউন্টও এখানেই। বুধবার ও বৃহস্পতিবার টাকা তোলার সময় বিপত্তি ধরা পড়ে। ব্যাংক জানায়, এখন টাকা তোলা যাবে না। এরপর সিনিয়র নেতারা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ব্যাঙ্কে ৫০ কোটি টাকা ওভারড্রাফট হয়ে রয়েছে। ফলে আর টাকা তোলা যাবে না।

দিল্লির শীর্ষ নেতৃত্ব বিষয়টি নিয় ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে। ব্যাঙ্ক সূত্রের খবর, একটি বড় পরিমান ওভারড্রাফ্ট হয়ে আছে। সেটি পূরণ করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ক্লায়েন্টকে।

এদিকে খরচের বিষয়টি নিয়ে বিজেপি মহলে তুমুল চর্চা চলছে। কোন জেলা, কোন শাখায় কত খরচ, সেখানে কোন কর্মসূচি হয়েছে, সাংগঠনিক অবস্থা কেমন, এগুলির খোঁজ নিচ্ছে দিল্লি। দিল্লির সূত্র বলছে, কেন ব্যাঙ্ক টাকা বন্ধ করল, ঠিক কত টাকা ওভারড্রাফট হয়ে আছে বা আসল সমস্যা কী, সব খোঁজ চলছে।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...