Saturday, March 14, 2026

Entertainment : অস্কারের মঞ্চে দীপিকা, রাতেই রওনা দিলেন বলিউডের ‘পদ্মাবতী’ !

Date:

Share post:

আগামী ১২ মার্চ ৯৫ তম অ্যাকাডেমি পুরস্কার (95th Academy Awards) ঘোষণা হতে চলেছে। এবছর অস্কার (Oscar) মঞ্চের অন্যতম আকর্ষণ ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সিনে জগতের এই পুরস্কার মঞ্চে তাঁর উপস্থিতির কথা নিশ্চিত করে সোশ্যাল মিডিয়ায় (Social media) জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। এবার লস এঞ্জেলেসের উদ্দেশে পাড়ি দিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। বৃহস্পতিবার রাতে মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পাপারাৎজিদের ক্যামেরাবন্দি দীপিকা।

বলিউডের পদ্মাবতী বরাবরই সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে থাকেন। বিদেশের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার আগেও সেই ঘটনার ব্যতিক্রম ঘটেনি। হলিউডের কাজ শুরু করেছিলেন অনেকদিন আগে থেকেই, হিন্দি সিনেমার পাশাপাশি বিদেশি সিনেমার দর্শকের কাছেও দীপিকার একটা আলাদা আকর্ষণ আছে। ২০২৩ সালে অস্কারের অতিথি তালিকায় ভারতীয় হিসেবে শুধুমাত্র দীপিকা পাড়ুকোনের নামই উঠে এসেছে। ১৪০ কোটির ভারতবাসীর কাছে নিঃসন্দেহে এ তথ্য গর্বের। এর আগে ফিফার ট্রফি উদ্বোধনের সময় মাঠে উপস্থিত ছিলেন দীপিকা। প্রথম ভারতীয় হিসেবে তিনিই প্রথম ফিফার ট্রফি উদ্বোধন করেছিলেন।

সোশ্যাল মিডিয়ায় দীপিকার বিমানবন্দরের ছবি ভাইরাল হয়েছে। হাইনেক টপ, কালো কোট ও ঢিলে ডেনিম ড্রেসে হাসিমুখে পোজ দেন দীপিকা। তাঁর ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। কেউ ইমোজি দিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন আবার কেউ লিখছেন, ‘আমাদের জন্য গর্বের মুহূর্ত তৈরি হতে যাচ্ছে।’ উল্লেখ্য আগামী ১২ মার্চ অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হলেও ভারতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১৩ মার্চ, বিকেল সাড়ে ৫টায়।

 

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...