Monday, June 8, 2026

৬ মাসের মধ্যেই হবে চড়িয়াল ব্রিজের বাকি অংশের কাজ: উদ্বোধনেই ঘোষণা অভিষেকের

Date:

Share post:

আগামী ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। নবনির্মিত সেতুর উদ্বোধনের দিনই জানিয়ে দিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbor) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, চড়িয়াল খালের উপর সেতুর উদ্বোধন করেন অভিষেক। সেতু নির্মাণে ৫২ কোটি টাকা খরচ হয়েছে। “ডায়মন্ডহারবারের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। চড়িয়াল সেতু ৫০ বছর ধরে এলাকার মানুষের দাবি ছিল। বাম আমলে কোনও কাজ হয়নি।” এরপরেই অভিষেক জানান, ৬ মাসের মধ্যে চড়িয়াল ব্রিজের বাকি কাজ সম্পূর্ণ হবে। ৫২ কোটি টাকা মঞ্জুর হয়েছে চড়িয়াল ব্রিজ (Chariyal Bridge) সংলগ্ন রাস্তা মেরামতের জন্য। সেই কাজও দ্রুত শেষ হবে।

ডায়মন্ড হারবার দেশের মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে। কোভিড থেকে শুরু করে যে কোন বিষয় এখানকার মানুষ-প্রশাসন একযোগে কাজ করেছেন। এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছে আমি তাঁদের সাংসদ, যাঁরা আমার বিরুদ্ধে ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ। যে বিধানসভা কেন্দ্রে তৃণমূল হেরে গেছে, সেখানেও সবাই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী পাচ্ছেন।” অভিষেক বলেন চরিয়াল সেতু তৈরির ক্ষেত্রে পানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের অবদান অনেক এ বিষয়ে বিশেষ করে বজবজের বিধায়ক অশোক দেবের উল্লেখ করেন ডায়মন্ড হারবারের সংসদ। তিনি বলেন, এই বয়সেও যেভাবে বিধায়ক ছুটে বেড়াচ্ছেন সেটা একটা উদাহরণ।

কোভিডের কারণে চড়িয়াল সেতু কাজ দু’বছর পিছিয়ে গিয়েছিল। কিন্তু এই সেতুর আরেকটি অংশের কাজ ছয় মাসের মধ্যে শেষ হবে। রাস্তা তৈরির কাজও হবে। অভিষেক অভিযোগ করেন, কেন্দ্র সরকার যে রাস্তা তৈরি করে তা দীর্ঘস্থায়ী হয় না। তার মেরামতও হয় না। এই সমস্যার সমাধানে বিধানসভার বাজেট অধিবেশনে ‘রাস্তাশ্রী’ প্রকল্প অনুমোদন করিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের অধীন ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে রাজ্য সরকার- জানান অভিষেক।


 

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...