Monday, June 8, 2026

নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন তথ্য ! সৌমি কি আসলে সোমা ?

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ সম্পর্কে নতুন তথ্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি একবার নয়, কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর ‘ঘনিষ্ঠ’ সোমা চক্রবর্তীর কাছে বেশ কয়েক দফায় ৫০ হাজার টাকা গিয়েছে। সেই সংক্রান্ত নথিও ইডির তদন্তকারীদের কাছে।

বিষয়টি যাচাই করতে শুক্রবার ইডি দফতরে আরও এক বার ডেকে পাঠানো হয় সোমাকে। সঙ্গে আনতে বলা হয় ব্যাঙ্কের সমস্ত নথি।
ইডির তরফে কুন্তলের ব্যাঙ্কের নথিতে দেখা যাচ্ছে, সৌমি নামের এক জনের কাছে দফায় দফায় টাকা পাঠিয়েছেন কুন্তল। ইডির দাবি, এই সৌমি আসলে সোমাই। এই বিষয়ে নিশ্চিত হতে সোমাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

নিয়োগ মামলায় ধৃত কুন্তল এর আগে দাবি করেছিলেন যে, তিনি সোমা চক্রবর্তী নামে কাউকে চেনেন না। তবে তদন্তকারীদের কাছে তিনি স্বীকার করে নিয়েছিলেন যে, সোমা তাঁর পরিচিত। ইডি সূত্রে খবর, ২০১৯ সাল থেকে সোমার সঙ্গে কুন্তলের বেশ কয়েক বার অর্থ লেনদেন হয়েছিল। কুন্তল প্রায় ৫০ লক্ষ টাকা সোমাকে দিয়েছিলেন বলেও জানা যায়।

ইডির জেরায় সোমা জানিয়েছেন, কুন্তল তাঁকে ব্যবসার জন্য টাকা ঋণ দিয়েছিলেন। গোয়েন্দারা যে লেনদেনের প্রমাণ পেয়েছেন, তা আসলে ঋণেরই টাকা। এই পরিস্থিতিতে তদন্তকারীদের একাংশের প্রশ্ন, কুন্তল কী কারণে সোমাকে ব্যবসার জন্য ঋণ দিলেন?

 

Related articles

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...