Sunday, May 17, 2026

কর্মনাশা বনধ সমর্থন করে না বাংলা : সেতু উদ্বোধন করে তীব্র প্রতি*বাদ অভিষেকের

Date:

Share post:

বামেদের ডাকা ধর্মঘটের দিনেই চড়িয়াল ব্রিজের (Chariyal Bridge) উদ্বোধন করে কর্মনাশা বন্ধ নিয়ে সরব হলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তাঁর অভিযোগ, “বনধের নামে বিশৃঙ্খলা চলছে”। ডিএ আন্দোলনের নামে ধর্মঘট ডাকাকে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, “অধিকার আদায়ের জন্য আন্দোলন হতেই পারে। ডিএ আন্দোলনকারী ধর্মঘট ডেকেছেন। বাংলার মানুষ এখন আর কর্মনাশা, ধর্মনাশা ধর্মঘট বনধ করেন না।”

বাজেটেই সরকারি কর্মীদের তিন শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কিন্তু বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনে নেমেছে বাম সমর্থিত কর্মী সংগঠনের যৌথ মঞ্চ। শুক্রবার, বজবজে চড়িয়াল সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিএ ধর্মঘটের প্রসঙ্গ তোলেন ডায়মন্ড হারবারের সাংসদ। বলেন, ‘‘যাঁরা ডিএ নিয়ে আন্দোলন করছেন। আমি তাঁদের বলব, দিল্লির বুকে গিয়ে আন্দোলন করুন। যোগ্য বাংলার সন্তান নিজেদের মনে করলে আগে রাজ্যের বকেয়া ফিরিয়ে আনুন। আমরা সমানে লড়াই করছি।’’

তৃণমূল সাংসদ বলেন, রাজ্য আর্থিক সঙ্কটের মধ্যে যাচ্ছে। সেখানে ব্ল্যাকমেলিং পলিটিক্স হচ্ছে! ধর্মঘটের নামে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন অভিষেক। তিনি জানান, রীতিমতো লাঠি হাতে বন সমর্থনকারীরা আক্রমণ চালিয়েছেন। এই ধর্মঘটের সংস্কৃতি বাংলায় চলবে না। এদিন চড়িয়াল ব্রিজের উদ্বোধন করে সেই বার্তাই দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, একদিকে যখন বিরোধীরা কর্মনাশা বন্ধে মেতেছেন, তখন সরকারি উদ্যোগে সেতুর উদ্বোধন হচ্ছে যা থেকে উপকৃত হবেন ৫০ লক্ষ মানুষ।

 

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...