Monday, June 8, 2026

নিয়োগ দুর্নীতিতে এবার গ্রেফতার হুগলির যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এ বার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।

শুক্রবার সকাল ১১টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনু এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির হিসেব এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট সংক্রান্ত নথি খতিয়ে দেখেন ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত, কুন্তল ঘোষকে গ্রেফতার এবং তাঁর বাড়িতে তল্লাশি চালানোর দিনই শান্তনু  বন্দ্যোপাধ্যায়ের হুগলির বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি । তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মিলেছে‌ বলে ইডি সূত্রে দাবি করা হয়।‌ ইতিমধ্যেই একবার শান্তনুকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি।
আসলে চাকরিপ্রার্থীর তালিকা তাঁর কাছে পৌঁছল কী করে, জানতে চান তদন্তকারীরা। তাঁদের সম্পত্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সব নথি খতিয়ে দেখা হচ্ছে। কুন্তলের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল শান্তনুর। ইডির দাবি, শান্তনুই কুন্তলকে নির্দেশ দিতেন। কুন্তলের মতো শান্তনুও কি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলনে, জানতে চায় ইডি।
শান্তনু একটি রেস্তোরাঁ চালান। সেই টাকা কোথা থাকে পেলেন, দেখা হচ্ছে তা-ও।

 

Related articles

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...