Thursday, May 14, 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগে আরও গতি, অষ্টম পর্যায়ের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি

Date:

Share post:

প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও গতি আনতে অষ্টম পর্যায়ের ইন্টারভিউয়ের (Interview) বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়া ২০ মার্চ থেকে শুরু হবে। চলবে ২৪ মার্চ অবধি। ২০, ২১,২২ ও ২৪ মার্চ- এই ৪ দিন ইন্টারভিউয়ের মুখোমুখি হবেন চাকরিপ্রার্থীরা।

মূলত এই পর্যায়ে সুযোগ পাবেন হাওড়ার (howrah) চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলা হয়েছে। পর্ষদ হিসেব অনুযায়ী, আরও ৩ থেকে ৪ দফা ইন্টারভিউ হলেই এই প্রক্রিয়া মোটামুটি পৌঁছে যাবে একেবারে শেষ পর্যায়ে। সেই লক্ষ্যেই আরও একদফা ইন্টারভিউ নেওয়ার প্রচেষ্টা চলছে মার্চেই।

ইন্টারভিউতে স্বচ্ছতা বজায় রাখতে আপসহীন মনোভাব প্রাথমিক শিক্ষা পর্ষদের। ভিডিওগ্রাফি করা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়ার। নম্বর দেওয়ার ব্যবস্থা হয়েছে অনলাইনে। সেই নম্বর নিমেষের মধ্যে পৌঁছে যাচ্ছে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে। টেটের ফলপ্রকাশের পর থেকেই সমস্ত প্রক্রিয়াটি দ্রুত শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতা চললেও মেধাতালিকা কিন্তু এখনই প্রকাশ করার কথা ভাবা হচ্ছে না বলে জানা গিয়েছে পর্ষদসূত্রে।

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...