Monday, April 13, 2026

ফেরাতে হবে ৫০ লক্ষ টাকা, সোমাকে আর কী কী নির্দেশ ইডির!

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের (Kunal Ghosh) থেকে নেওয়া ৫০ লক্ষ টাকা ফেরাতে হবে পার্লার মালকিন সোমা চক্রবর্তীকে। শনিবার, এই নির্দেশ দিল ইডি। ৫ দিনের মধ্যে ওই টাকা ফেরাতে বলেছে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট। তবে, ঠিক কী কারণে তাঁকে টাকা ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে তা জানানো হয়নি।

ইডির সূত্রের খবর, ওই টাকা তিনি ধার হিসেবে নিয়েছিলেন বলার পরে এই নির্দেশ দিয়েছে। তবে কুন্তল ঘোষের থেকে টাকা নিলেও নিয়োগ দুর্নীতিতে সোমার কোনও ভূমিকা আছে কি না তা নিয়ে এখনও স্পষ্ট নয়। কেলেঙ্কারিতে তাঁদের ভূমিকা আদৌ রয়েছে কি না তা তদন্তসাপেক্ষ।

সোমা চক্রবর্তী (Soma Chakraborty) সল্টলেকের একটি পার্লারের মালকিন। সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করে ইডি। তিনি অবশ্য আগাগোড়া কুন্তলের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। সেই টাকা লোন হিসেবে নিয়েছিলেন বলেও দাবি করেন সোমা। তবে এই টাকা ফিরিয়ে দেওয়ার পরও কি সোমা তদন্তের আওতায় থাকবেন তা এখনও পরিষ্কার নয়।

 

 

Related articles

লক্ষ্য মহাকাশ জয়, ইসরোর বিশেষ প্রশিক্ষণ শিবিরে ডাক পেল মেমারির অহন মান্না

চার লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভিড় ঠেলে শেষমেশ সেরাদের তালিকায় জায়গা করে নিল মেমারির অহন মান্না। ভারতীয় মহাকাশ গবেষণা...

ট্রাইবুনালে ‘পাস’ করলে কি হবে ভোটারদের: নজিরবিহীন পদক্ষেপের ভাবনা সুপ্রিম কোর্টের

বাংলার নির্বাচনে এবার সুপ্রিম কোর্টের ১৪২ ধারার প্রয়োগ? নির্বাচন কমিশনের তৈরি করা জটিলতা কাটিয়ে বৈধ ভোটারদের ভোটাধিকারের পথ...

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...