Saturday, March 14, 2026

সরকারের স*মালোচনা করার চাকরি গেল ইংল‍্যান্ডের প্রাক্তন ফুটবলারের

Date:

Share post:

ব্রিটিশ সরকারের একটি নীতির সমালোচনা করার অভিযোগে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার গ্যারি লিনেকারকে, সাময়িক ভাবে বিশেষজ্ঞের কাজ থেকে সরিয়ে দিল বিবিসি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্রিটিশ সরকারের একটি নীতির সমালোচনা করেছিলেন তিনি। গ‍্যারি লিনেকারের ওই মতামতকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মনে করছে বিবিসি। তাই লিনেকারকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ‍্যানেল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, সরকারের সমালোচনা করা পোস্ট নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ ইংল‍্যান্ডের প্রাক্তন ফুটবলার লিনেকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিন্তু তাতে কোন সমাধান সূত্র মেলেনি। আর তারপরই লিনেকারকে সাময়িকভাবে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিবিসি।

এই নিয়ে বিবিসি তাদের বিবৃতিতে বলেছে, “সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পর্কে একটি সম্মত এবং স্পষ্ট অবস্থান না পাওয়া পর্যন্ত লিনেকার ‘ম্যাচ অফ দ্যা ডে’ অনুষ্ঠানে থাকতে পারবেন না। আমাদের ফুটবল এবং অন্য খেলা সংক্রান্ত অনুষ্ঠান সম্প্রচারে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে লিনেকার ছিলেন সবার আগে। আমরা কখনও বলিনি লিনেকার স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবেন না বা কোনও গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থাকতে পারবে না। তবে কোনও রাজনৈতিক পক্ষ নেওয়া বা রাজনৈতিক বিতর্ক থেকে তাঁকে দূরে থাকতে হবে। সোশ্যাল মিডিয়ায় লিনেকারের সাম্প্রতিক মন্তব্য আমাদের নির্দেশিকা লঙ্ঘন করেছে।”

গ‍্যারি লিনেকার এই নিয়ে জানিয়েছেন, “চ্যানেল কর্তৃপক্ষই আমাকে আপাতত ‘ম্যাচ অফ দ্যা ডে’ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন।”

বিবিসিতে ‘ম্যাচ অফ দ্যা ডে’ নামে একটি অনুষ্ঠানের প্রধান বিশেষজ্ঞ ছিলেন লিনেকার। ১৯৯৯ সাল থেকে অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ব্রিটেনে অনুষ্ঠানটি যথেষ্ট জনপ্রিয়। লিনেকারের মতো একজন ফুটবলারকে এভাবে সরিয়ে দেওয়ায় ফুটবলপ্রেমীদের একাংশ বিবিসির সমালোচনা করেছেন।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...