Monday, February 2, 2026

বাংলায় টাটার ঢালাও ‘লগ্নি’! সিঙ্গুর ইস্যুতে বিজেপির ‘মিথ্যাচার’ ফাঁস করলেন শিল্পমন্ত্রী

Date:

Share post:

সিঙ্গুর (Singur) ইস্যুতে এবার বিজেপির (BJP) মিথ্যা মুখোশ খুলে দিলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা (Minister Sashi Panja)। বিজেপি (BJP) সহ বিরোধীদের লাগাতার মিথ্যাচারের প্রতিবাদে শনিবার বিধানসভায় সরব হয়ে মন্ত্রী জানান, টাটা হিতাচি, টাটা মেটালিক্স ও টিসিএস- টাটা (TATA) গোষ্ঠীর এই তিন নামী কোম্পানি গত দশ বছরে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্যে। হয়েছে লক্ষাধিক কর্মসংস্থানও। মমতা বন্দ্যোপাধ‌্যায়ের (Mamata Banerjee) সরকারের ভূমিকায় খুশি হয়ে এবং আস্থা রেখেই বাংলায় বিনিয়োগ করেছে টাটা-সহ বহু শিল্পগোষ্ঠী।

উল্লেখ্য, শিল্প বাজেট বিতর্কে বিজেপি বিধায়কদের মিথ্যা অভিযোগের পাল্টা জবাব দিয়ে শিল্পমন্ত্রী বলেন, সিঙ্গুর থেকে গুজরাটে চলে গিয়েও সেখানে আর ন‌্যানো তৈরি করে না টাটা। দু’চাকার গাড়ি উৎপাদন হয়। বিরোধীরা প্রকৃত তথ‌্য চেপে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। ওঁরা রাজ‌্য নিয়ে নেগেটিভ তথ‌্য দিচ্ছেন, ভুয়ো খবর প্রচার করছেন। এরপরই বিজেপি বিধায়কদের আক্রমণ করে মন্ত্রী শশী পাঁজা বলেন, প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ দুই শিল্পপতি বিজয় মালিয়া (Vijay Mallya) ও নীরব মোদি (Nirav Modi) কীভাবে তাঁর চোখ এড়িয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? পাশাপাশি এদিন জর্জ সোরেসের উদ্ধৃতি দিয়েও সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন শিল্পমন্ত্রী। পাশাপাশি বিরোধীদের উদ্দেশে‌ জানতে চান, এসবিআই ও জীবন বিমায় গচ্ছিত মধ‌্যবিত্তের সমস্ত আমানত কি নিরাপদ? অন্যদিকে, রাজ‌্য যে পরিকাঠামো ও ‘ল‌্যান্ড-ব‌্যাংক’ (Land Bank) তৈরি করেছে, তার বিস্তারিত তথ‌্য তুলে ধরে বাংলায় বিনিয়োগের ক্ষেত্র যে প্রস্তুত, তা বারে বারে বুঝিয়ে দেন শিল্পমন্ত্রী।

শশী পাঁজা স্পষ্ট জানান, বিরোধী দলনেত্রী ও মুখ‌্যমন্ত্রী, দুই সময়েই মমতা বন্দ্যোপাধ‌্যায়ের নীতি একটাই ছিল, জোর করে কোনওভাবে জমি নেওয়া হবে না। শিল্প করতে হলে প্রয়োজনে বিনিয়োগকারীরা জমি কিনে নেবেন। নয়তো অকৃষি জমি নিয়ে রাজ্যের যে ল‌্যান্ড-ব‌্যাংক আছে সেখান থেকেও নিতে পারেন। তবে জমি নিয়ে ফেলে রাখা যাবে না। এরপরই মন্ত্রী মনে করিয়ে দেন, ৩,৫৭৪ জন অনিচ্ছুক কৃষককে মুখ‌্যমন্ত্রী ২০১১ সাল থেকে যে মাসিক দু’হাজার টাকা করে ভাতা দেন, তা এখনও চলছে।

 

 

spot_img

Related articles

এপস্টেইন ফাইল থেকে কাদের নাম মোছার চেষ্টা আমেরিকার: তালিকায় নেই মোদি

মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রকের হাত ধরে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফরে এপস্টেইনের ফাইল প্রকাশ্যে আসতেই গোটা বিশ্ব জুড়ে তোলপাড়। তালিকায়...

পাকিস্তানের বয়কট ইস্য়ুতে অবস্থান স্পষ্ট করল ভারত, কী বললেন বিসিসিআই কর্তারা?

টি২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে নাটক অব্যাহত রাখছে পাকিস্তান। বিশ্বকাপে (T20 World Cup) অংশগ্রহণ করলেও ভারতের বিরুদ্ধে...

বিরোধীদলগুলির কর্মসূচিতে শান্তি বজায় রাখতে সতর্ক থাকার নির্দেশ হাই কোর্টের

বিরোধীদলগুলির কর্মসূচিতেও যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে কলকাতা পুলিশ (Kolkata Police)...

SIR-হেনস্থার প্রতিবাদ: কালো চাদর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনে মমতা, কালো পোশাকে অভিষেক-সহ অন্যান্যরা

পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্দিষ্ট সময়েই জাতীয় নির্বাচন কমিশনের দফতরে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...