Monday, April 13, 2026

পার্টি ফান্ডের ১১৬১ কোটি টাকার উৎস কী? নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে “চুপ” বিজেপি!

Date:

Share post:

বছরের পর বছর বিজেপির বার্ষিক উপার্জন দেশের সব রাজনৈতিক দলের প্রাপ্ত অনুদানের নিরিখে সর্বাধিক। কিন্তু এই বিপুল পরিমাণ ফান্ডের উৎস কী? সেটাই নাকি জানে না গেরুয়া শিবির! “অজান্তে” বিজেপির কোষাগারে হাজার কোটি টাকা! ২০২১-২২ অর্থবর্ষে ১ হাজার ১৬১ কোটি আয় হয়েছে বিজেপির। কিন্তু তার সোর্স নাকি জানে না নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। অন্তত নির্বাচন কমিশনের প্রশ্নের মুখে তেমনটাই দাবি করেছে তারা। অডিট রিপোর্টে সাফাই গেয়ে জানিয়েছে “আননোন সোর্স”, অর্থাৎ, অজানা সূত্র! কোথা থেকে পার্টি ফান্ডে এই বিপুল পরিমাণ টাকা এলো, সেটা নাকি বিজেপির কেউ জানে না!

আরও পড়ুন:বিশ্বকে টেক্কা দিলেন দুই মহিলা পরিচালক, অস্কার আনল ডকু-ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’

এডিআর বা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্ট বলছে, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম, এনসিপি, সিপিআই এবং বিএসপি’র মতো ৭টি জাতীয় রাজনৈতিক দলের ভাণ্ডারে গত অর্থবর্ষে মোট ৩ হাজার ২৮৯ কোটি টাকা জমা হয়েছে। তার মধ্যে অবশ্য ৬৬.০৪ শতাংশই মিলেছে অজানা সূত্র থেকে। টাকার অঙ্কে—২ হাজার ১৭২ কোটি। কমিশনে জমা পড়া রিপোর্ট অনুযায়ী, বিজেপির উপার্জন ১ হাজার ৯১৭ কোটি টাকা।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ইলেক্টোরাল বন্ড এবং ২০ হাজার টাকার কম অনুদানকারীদের বিস্তারিত পরিচয় প্রকাশ না করলেও চলে। কিন্তু তার বেশি হলেই যিনি অনুদান বা চাঁদা দিচ্ছেন তাঁর বা তাঁদের পরিচয় এবং টাকার অঙ্ক জানানো বাধ্যতামূলক। তাহলে বিজেপির “আননোন সোর্স” কারা? সেটাই এখন রহস্যের।

 

 

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...