Tuesday, March 17, 2026

অস্কার: দর্শকাসনে কাঁদলেন দীপিকা! মঞ্চে ‘ব্ল্যাক বিউটি”

Date:

Share post:

ভারতের গণ্ডি পেরিয়ে দীপিকার পরিচিতি এখন বিশ্বব্যাপী। বিশ্বকাপের মঞ্চের পর ৯৫তম অস্কারের মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন দীপিকা পাড়ুকোন।রেড কার্পেটে দীপিকার পোশাক থেকে শুরু করে সাজসজ্জা ছিল চোখধাঁধানো।

আরও পড়ুন:বিশ্বকে টেক্কা দিলেন দুই মহিলা পরিচালক, অস্কার আনল ডকু-ছবি ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’
কী পরেছিলেন দীপিকা?


যে কোনও বড় অনুষ্ঠানের আগেই দীপিকা কী পরবেন, সেই নিয়ে শুরু হয় জল্পনা। এ বারও তার অন্যথা হয়নি। অস্কারের অনুষ্ঠানে যাওয়ার আগেই ইনস্টাগ্রামের পাতায় ভাগ করে নিলেন তাঁর ‘আউটফিট অফ দ্য ডে’। দীপিকার পরনে লুই ভিতোঁর কালো রঙের বল গাউন, হাতে কালো গ্লাভস। গলায় কার্টিয়ার সংস্থার হিরের নেকলেসের সঙ্গে পোখরাজের লকেট। হাতে হিরের ব্রেসলেট ও আংটি। খোলা চুল নয়, মেসি বানেই দীপিকার সাজ ছিল অনন‌্য! খুব বেশি চড়া মেকআপ নয়, হালকা বেস, ন্যুড লিপস্টিক আর উইঙ্গড আইলাইনার দিয়েই দীপিকা সেরেছেন সন্ধ্যার সাজ!

অস্কার মঞ্চে বিজয়ী হিসেবে আরআরআর-এর নাটু নাটু-র নাম ঘোষিত হতেই চোখের জল ধরে রাখতে পারলেন না দীপিকা পাড়ুকোন। মঞ্চে যখন পুরস্কার নিতে ওঠেন সুরকার এমএম কীরাবাণী। তখন দর্শকাসনে বসে দীপিকার চোখের কোণে জল ধরা পড়ে ক্যামেরায়। অস্কারের মঞ্চে দীপিকা ওঠেন রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিতে। মঞ্চে দীপিকা উঠতেই দর্শকের করতালি। যা জানান দেয় বিদেশের মাটিতেও অভিনেত্রীর জনপ্রিয়তা আকাশছোঁয়া।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...