Saturday, March 14, 2026

ফের সুপ্রিম কোর্টে পিছল রাজ্যের DA মামলার শুনানি

Date:

Share post:

রাজ্যের DA মামলার শুনানি ফের পিছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। ১৫ মার্চ এই শুনানি হওয়ার কথা থাকলেও সেটা ২১ তারিখ হতে পারে সূত্রের খবর। ‘আফটার নোটিশ মিসলেনিয়াস ম্যাটার’ এই সংক্রান্ত সব মামলার শুনানি ওই দিন পর্যন্ত পিছিয়ে দিয়েছে শীর্ষ আদালত। ফলে অন্যান্য মামলার সঙ্গেই পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা সংক্রান্ত মামলাটিও।

রাজ্যের DA মামলা প্রথমবার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে গত বছর ৫ ডিসেম্বর। সেই শুনানি পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। মামলা শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চও গঠন করা হয়। দুই বাঙালি বিচারপতি হৃষীকেশ রায় এবং দীপঙ্কর দত্ত ছিলেন সেই বেঞ্চে। কিন্তু কিছু মন্তব্যের প্রেক্ষিতে মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি দীপঙ্কর দত্ত। ফলে মামলার শুনানি আবার পিছোয়। জানুয়ারির ১৬ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়। কিন্তু সেই দিন রাজ্যের পেশ করা হলফনামায় ত্রুটি থাকায় মামলা হয়নি। ফের ১৫ মার্চ শুনানির দিন ধার্য করা হয়। কিন্তু সেই দিনও হবে না শুনানি। এবার ২১ তারিখ হতে পারে বলে সূত্রের খবর।

কলকাতা হাই কোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। ২০২২ সালের মে মাসের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। তাদের যুক্তি, এই নির্দেশ মেনে মহার্ঘ্যভাতা দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে, যা রাজ্যের পক্ষে দেওয়া কঠিন। এর মধ্যেই এই বাজেটে সরকারি কর্মীচারীদের ডিএ ৩ শতাংশ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বকেয়া ডিএ-এর দাবিতে লড়াই চালাচ্ছে কিছু কর্মী সংগঠন। এই পরিস্থিতিতে শীর্ষ আদালতের রায়ের দিকে তাকিয়ে সবপক্ষ।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...