Wednesday, June 3, 2026

আদালতের রায়ে গ্রুপ সি পদে চাকরিহারা! দু’জায়গায় দুই অস্বাভাবিক মৃ*ত্যু

Date:

Share post:

দুই অস্বাভাবিক মৃত্যু শিলিগুড়িতে (Siliguri) ও বীরভূমের (Birbhum) লাভপুরে। শিলিগুড়ির Group C কর্মী দিলীপ বিশ্বাসের এবং মুর্শিদাবাদের বড়ঞা থানার কোগ্রাম গ্রামের ছাত্রী রিয়াঙ্কা ঘোষের মৃত্যুর খবর মিলেছে। স্কুলের গ্রুপ-সি পদে ৮৪২ জনের চাকরি বাতিল হয়েছে। তার জেরেই নাকি এই ঘটনা। রিয়াঙ্কার মা চাকরি খুইয়েছেন। নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে রিয়াঙ্কার মামা কৌশিক ঘোষকে আগেই গ্রেফতার করেছে CBI। আদালতের নির্দেশে গ্রুপ সি পদে চাকরি খুইয়ে ছিলেন জলপাইগুড়ির দিলীপ বিশ্বাস।

বছর ৪৫-এর দিলীপ বিশ্বাস ২০১৮-য় গ্রুপ সি পদে চাকরি পান। জলপাইগুড়ির দোমহনির বাসিন্দা দিলীপ থাকতেন শিলিগুড়ির দেশবন্ধুপাড়ায়। রবিবার রাতে বুকে ব্যথা হচ্ছিল বলে এক বন্ধুকে জানান। সোমবার সেই বন্ধু এসে ডাকাডাকি করলেও সাড়া দেননি। খবর পেয়ে যান স্থানীয় কাউন্সিলার প্রশান্ত চক্রবর্তী। পৌঁছয় পুলিশ। দরজা ভেঙে দেখা যায় মশারির সঙ্গে জড়ানো প্রাণহীন দেহ মেলে। বন্ধুর অভিযোগ, অবসাদ ও টেনশনেই মৃত্যু।

রিয়াঙ্কার মা বিভা ঘোষ বীরভূমের লাভপুর সত্যনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্লার্ক পদে গত কয়েক বছর চাকরি করছিলেন। বাতিল হওয়া ৮৪২ জন গ্রুপ সি কর্মীর তালিকায় বিভার নাম রয়েছে বলে খবর। রবিবার দুপুরে রিয়াঙ্কার বাবা খাওয়ার জন্য ডাকতে গেলে দেখেন দরজা বন্ধ। দরজা ভেঙে রিয়াঙ্কার ঝুলন্ত দেহ উদ্ধার করেন প্রতিবেশীরা। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। স্থানীয়দের দাবি, মায়ের চাকরি চলে যাওয়ার জন্য মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছে। তবে, এই তত্ত্ব মানেননি দাদু সঞ্জীবকুমার শীল। ঘটনার তদন্ত করছে পুলিশ।

 

 

Related articles

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...