Sunday, June 14, 2026

অনুব্রত ও মনীশকে মুখোমুখি জেরা, বিপুল টাকার উৎস জানতে চায় ইডি!

Date:

Share post:

এর আগে ইডির কাছে মণীশ কোঠারি দাবি করেছিলেন, তিনি একজন চার্টাড অ্যাকাউন্টেন্ট। তিনি যা যা করেছেন তার পেশার তাগিদে অনুব্রত মণ্ডলের কথাতেই করেছেন। যদিও অনুব্রত সেই দাবি নস্যাৎ করে বলেন, তিনি কিছু জানেন না।

এই পরিস্থিতিতে মঙ্গলবার অনুব্রত ও মনীশকে মুখোমুখি বসানো হয়েছে। অনুব্রত অস্বীকার করলে বিপাকে পড়তে পারেন মণীশ। উল্টোদিকে মণীশ অস্বীকার করলে বিপাকে পরতে পারেন অনুব্রত।দুজনের বয়ান ভিডিও রেকর্ডিং করা হচ্ছে।
বুধবার কন্যা সুকন্যাকে অনুব্রতর মুখোমুখি বসানো হবে। কারণ, সুকন্যা মণ্ডলও জানিয়েছিলেন , সব জানেন অনুব্রতর সিএ মণীশ কোঠারি।
অনুব্রতর কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁর মায়ের নামে ভোলে বোম রাইস মিলের সন্ধান ইতিমধ্যেই পেয়েছেন তদন্তকারীরা। তারা জানতে চাইছেন, ২০১৪ সালের নভেম্বর মাসে ৬ দিনে সাড়ে ৬ কোটি টাকা কীভাবে বিনিয়োগ? কোথা থেকে এল কোটি কোটি টাকা? এই টাকার উৎস কী?
সুকন্যা একজন সাধারণ শিক্ষিকা হয়ে কোটি কোটি টাকা ফিক্সড ডিপোজিট বা মিলের জন্য কোথা থেকে টাকা পেলেন?

এর আগে ইডি মণীশ কোঠারি ও সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করেছিল। জানা গিয়েছে, অনুব্রতর সমস্ত হিসাব নিকেশ রাখতেন মণিশ। সেই নথি দেখিয়ে অনুব্রতর মুখোমুখি জেরা করা হচ্ছে মণীশকে।

 

Related articles

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...