Monday, April 20, 2026

৩ মাসের মধ্যে এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

শীর্ষ আদালতেও(Supreme Court) ধাক্কা। হাইকোর্টের(High Court) রায় বহাল রেখে দেশের সুপ্রিম কোর্টও জানিয়ে দিল আগামী ৩ মাসের মধ্যে হাইকোর্ট চত্বরে থাকা মসজিদ(Mosque) সরিয়ে নিতে হবে। অন্যথায় হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকার থাকবে এই কাজ করার। সুপ্রিম কোর্টের এহেন নির্দেশের পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

এলাহাবাদ হাইকোর্ট চত্বরে লিজের জমিতে থাকা এক মসজিদকে নিয়ে মামলা চলছে দীর্ঘ দিন ধরে। ২০১৭ সালে নভেম্বর মাসে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্যে মসজিদটিকে সরিয়ে নিয়ে যাওয়ার। কারণ তার লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর আর ওই জমির দাবি করতে পারে না মসজিদ কমিটি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আবেদন করেছিল উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি। তবে এদিন শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল সে আবেদন।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানান, তিন মাসের মধ্যে হাইকোর্ট চত্বরের ওই মসজিদটি সরিয়ে নিতে হবে। উত্তরপ্রদেশ সরকারকে আদালতের পাশেই একটি জমির ব্যবস্থা করে দেওয়ার আবেদন করতে হবে আবেদনকারীকে। যে জমিতে মসজিদটি রয়েছে তা লিজে নেওয়া হয়েছিল। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর সেখানে মসজিদ রাখা যায় না। তিন মাসের মধ্যে ওই মসজিদ না সরালে এলাহাবাদ হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওই মসজিদ সরিয়ে দেওয়ার অধিকার থাকবে। যদিও মসজিদ কমিটির পক্ষে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বল জানান, ১৯৫০ সাল থেকে মসজিদটি ওই জায়গায় রয়েছে। হঠাৎ এভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় না। ২০১৭ সালে সরকার বদলের পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসার ১০ দিনের মধ্যে এই মসজিদ সরিয়ে নেওয়ার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করা হয়। জমি দিলে সেই জায়গায় মসজিদ সরিয়ে নিতে আমাদের আপত্তি নেই।

Related articles

ঘুষ দিয়ে টিকিট! পুরুলিয়ার সভা থেকে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিষেক

পুরুলিয়ার বলরামপুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিলেন, এই কেন্দ্রের বিজেপি...

বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতা: প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা

দিল্লি থেকে পরিযায়ী বিজেপির নেতারা এসে বারবার বাংলায় অশান্তি তৈরির চেষ্টা যেভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চালাচ্ছে নির্বাচনী জনসভা...

দুই ২৪ পরগনা-কলকাতা নিয়ে গভীর চক্রান্ত বিজেপির! অঘটনের আশঙ্কায় সতর্কবার্তা তৃণমূলের 

বিজেপি একটা মহিলা বিরোধী দল। এরা মহিলাদের সম্মান করে না। এর প্রমাণ বারবার মিলেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে...

রানিবাঁধে বড় ভাঙন বিজেপির, রাজ্য কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূলে 

হাতে মাত্র দুদিন। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এর মাঝেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী জনসভা...