Monday, March 16, 2026

অসমে প্রশ্ন ফাঁসে বাতিল দশম শ্রেণির পরীক্ষা, বিপাকে হিমন্ত বিশ্বশর্মা

Date:

Share post:

ফের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। মুখ পুড়ল নরেন্দ্র মোদি-অমিত শাহের প্রিয়পাত্র দলবদলু হিমন্ত বিশ্বশর্মার।

প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে সরগরম বিজেপি শাসিত অসম। প্রশ্নপত্র ফাঁসের জেরে গত, সোমবারের নির্ধারিত দশম শ্রেণির জেনারেল সায়েন্স পেপারের পরীক্ষা বাতিল করে দিল অসমের বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন(এসইবিএ)।

গত, রবিবার রাতে অসমের শিক্ষামন্ত্রী রনজ পেগুর টুইট, “চলতি এইচএসএলসি-র সোমবারের জেনারেল সায়েন্স পরীক্ষা বাতিল করা হল। সংবাদমাধ্যমে প্রশ্ন ফাঁস সংক্রান্ত খবর প্রকাশের পরেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এসইবিএ।” জানা গিয়েছে, আগামী ৩০ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে।

রবিবার রাত হঠাৎই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে প্রশ্ন। কিন্তু কীভাবে ঘটনাটি ঘটল? ইতিমধ্যে খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে অসম সরকার। তদন্তের শেষে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে বিষয়টি সিআইডি অসমের তদন্তাধীনও রয়েছে।

অসমের ডিজিপি জি পি সিং টুইট করেছেন, “সেকেন্ডারি এডুকেশন বোর্ড, অসমের পরিচালিত ১৩ মার্চ তারিখে এইচএসএলসি-এর জেনারেল সায়েন্স পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মিডিয়া রিপোর্টের প্রেক্ষিতে একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং সিআইডি অসম ঘটনাটির তদন্ত করবে। আমরা অপরাধীদের এবং ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনব।” এর আগেও একাধিকবার অসমে প্রশ্ন ফাঁস হয়েছে। ফের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বিরোধীদের তোপের মুখে হিমন্ত বিশ্বশর্মা সরকার।

 

 

spot_img

Related articles

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...

বিবাহ বহির্ভূত সম্পর্ক মানেই বিয়ে নয়! ৭৩ বছরের বৃদ্ধকে খালাস হাইকোর্টের 

৬৬ বছরের বৃদ্ধা স্ত্রী! জীবিত থাকার পরেও স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে রয়েছেন এমনটাই অভিযোগ তুলে ৭৩...