Friday, May 15, 2026

স্বাস্থ্য ক্ষেত্রে ঢালাও উন্নয়ন, প্রায় ২০০ কোটি টাকার বিশেষ অনুদান রাজ্য সরকারের

Date:

Share post:

স্বাস্থ্য ক্ষেত্রে ঢালাও উন্নয়নের লক্ষ্যে প্রায় ২০০ কোটি টাকার বিশেষ অনুদান দিচ্ছে রাজ্য সরকার। ওই অর্থে বিভিন্ন মেডিক্যাল কলেজ (Medical College), জেলা বা মহকুমা হাসপাতাল, সুপার স্পেশালিটি হাসপাতালগুলির (Super Special Hospital) আধুনিকীকরণের কাজ হবে। তৈরি হবে কয়েকটি নার্সিং হস্টেল।

রাজ্যজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। এই কাজগুলি যাতে আর্থিক কারণে ব্যাহত না হয় সেই কারণেই এই অনুদান। জনমুখী কোন কোন কাজে টাকা জরুরি সম্প্রতি তার একটি তালিকা অর্থদফতরে পাঠিয়েছিল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন। সেইমতো ১৯৬ কোটি টাকা অধিক বিশেষ মঞ্জুর করেছে অর্থ দফতর।

সূত্রের খবর, এসএসকেএম-এর আউটডোর, নেফ্রোলজি বিভাগ, ক্যান্সার চিকিৎসার লাইন্যাক মেশিন বসানো, প্রাইভেট কেবিন তৈরিতে সাড়ে ১৬ কোটি টাকার বকেয়া এখনই মেটানো প্রয়োজন। এসএসকেএম-এই ক্যান্সার হাব, স্পোর্টস মেডিসিন, পালমোনারি মেডিসিন বিভাগের উন্নয়নে প্রয়োজন ১৭ কোটি ৪০ লক্ষ টাকা। প্রয়োজন হৃদরোগ চিকিৎসার ক্যাথল্যাব বসাতে জরুরি ভিত্তিতে ১৬ কোটি টাকা। এনআরএস-এর মাইক্রো বায়োলজি বিভাগ, সি আর্ম মেশিন বসানো-সহ নানা ক্ষেত্রে ১৩ কোটি ৬৭ লক্ষ টাকা প্রয়োজন। রামপুরহাট মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের জন্য প্রয়োজন ১০ কোটি টাকা। ৪১টি সুপার স্পেশালিটি হাসপাতালের উন্নয়নে চাই ১৩ কোটি ৩৬ লক্ষ টাকা।

এর পাশাপাশি সাঁইথিয়ায় গ্রামীণ হাসপাতালের উন্নয়ন, আমতায় ২৪০ বেডের প্রস্তাবিত হাসপাতাল, বসিরহাটে জিএনএস নার্সিং হস্টেল নির্মাণ-সহ একগুচ্ছ কাজে বিপুল অর্থ প্রয়োজন।

 

 

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...