Saturday, May 16, 2026

নিজাম প্যালেস থেকে বেরিয়ে মেজাজ হারালেন কালীঘাটের কাকু

Date:

Share post:

সিবিআইয়ের ডাকে সকাল ১১ টার আগেই বুধবার নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছিলেন তিনি।প্রায় ৩ ঘণ্টা পর নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতর থেকে বের হন। আর সেখান থেকে বেরিয়েই মেজাজ হারালেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
এদিন সিবিআই দফতর থেকে বেরিয়ে ১৮০ ডিগ্রি ঘুরে তিনি দাবি করেন যে, তাঁর কাছে সিবিআইয়ের তরফে কোনও নোটিশ যায়নি। আমাকে আবার ডাকা হয়নি।নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষ জানিয়েছিলেন ‘কালীঘাটের কাকু’র কথা। সেই কুন্তল এবং বলাগড়ের আর এক যুবনেতা শান্তনুকে তিনি চেনেন বলেও বুধবার দাবি করেছেন তিনি।রীতিমতো বিরক্ত হয়ে তিনি বলেন, “আমি অন্তত ৪০ বার বলেছি কুন্তল, শান্তনুকে চিনি। রাজনৈতিক যোগসূত্রে চিনি।”
নিয়োগ দুর্নীতির টাকা তাঁর কাছে গিয়েছে কি না, সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে সুজয় বলেন, টাকা নিয়েছি কি না তদন্তকারীরা আমায় জিজ্ঞাসা করেছেন। নিলে নিশ্চয়ই ওঁদের বলতাম।এরপর ফের মেজাজ হারান তিনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাকে জিজ্ঞাসা করেন যে, কয়লা কেলেঙ্কারিতে তিনি যুক্ত কি না। এই প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন সুজয়।
অথচ সকালে দফতরে ঢোকার মুখে তিনি জানিয়েছিলেন, সকাল ১১টায় তাঁকে হাজির থাকার কথা বলেছিল সিবিআই। সেই তলবে সাড়া দিয়ে তিনি আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে এসেছেন। ঢোকার মুখে অপেক্ষমান সাংবাদিকদের সুজয় বলেন, ‘‘কাল সন্ধ্যাবেলা নোটিশ পেয়েছি। বাড়িতে স্ত্রী অসুস্থ। তা-ও এসেছি। তার পরেও বলবে সহযোগিতা করছি না, আর কী বলব!’’
প্রথম বার গোপাল দলপতি সুজয়ের নাম করেছিলেন। তাঁর দাবি ছিল, কুন্তল ঘোষ বার বার কালীঘাটের কাকুর কাছে টাকা পাঠানোর কথা বলেছিলেন। সিবিআই সূত্রে খবর, তদন্তে বার বার সুজয়ের নাম উঠে এসেছে। তার পরেই সুজয়কে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...