Saturday, May 16, 2026

ENTREMIT-2023-এর প্রাক ইভেন্ট প্রেস কনফারেন্সে তরুণদের আত্মবিশ্বাসের বার্তা !

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) উদ্যোক্তাদের শীর্ষ সম্মেলন ENTREMIT-2023 আগামী ১৭ মার্চ কলকাতার সায়েন্সসিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। উদ্যোক্তারা বলছেন দক্ষিণ 24 পরগনার শিল্প উদ্যোগী মানুষকে নতুন উড়ানের স্বপ্ন দেখাবে এই ENTREMIT-2023। পাশাপাশি সকল উদ্যোক্তাদের পুরস্কৃত করা হবে যা অনুপ্রেরণা দেবে তরুণ প্রজন্ম কেউ যাতে এবার তাঁরাও এগিয়ে আসতে দ্বিধাবোধ না করেন। সেই অনুষ্ঠানের প্রাক ইভেন্ট প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল বুধবার দুপুরে।

দক্ষিণ ২৪ পরগণার কুটির ও ক্ষুদ্র শিল্প সমিতির অফিসে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণার কটেজ এন্ড স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ পার্থ সারথী গঙ্গোপাধ্যায় (Partha Sarathi Ganguly)। ছিলেন দক্ষিণ ২৪ পরগণার ক্ষুদ্র শিল্প সমিতির অনারারি সেক্রেটারি অসিত ভট্টাচার্য (Asit Bhattacharya), ডঃ জয়ন্ত সাহা (ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ডিআইসি) সহ অন্যান্য নির্বাহী কমিটির সদস্যরা। গ্রামীণ জনসংখ্যার তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার উদ্দেশ্য নিয়েএই ধরনের অনুষ্ঠানের জন্য এটিই প্রথম বড় উদ্যোগ। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হল এলাকার সফল উদ্যোক্তাদের হাইস্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের সামনে এনে দৃষ্টান্ত স্থাপন করা যাতে তাঁরাও আগামীতে নিজেরাই শিল্পের প্রসারে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে পারেন ।

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...