Friday, May 15, 2026

দিল্লি ক‍্যাপিটালসে বড় ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়, কোন কোন দায়িত্বে মহারাজ

Date:

Share post:

২০২৩ আইপিএল-এ বড় দায়িত্বে সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক‍্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হয়েছেন তিনি। শুধু আইপিএল নয়, দিল্লি ফ্র্যাঞ্চাইজির আরও তিনটি দলের দায়িত্বে রয়েছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি। মহিলাদের আইপিএলে দিল্লি ক্যাপিটালস, দক্ষিণ আফ্রিকা টি-২০ প্রতিযোগিতায় প্রিটোরিয়া ক্যাপিটালস ও আন্তর্জাতিক টি-২০ লিগে দুবাই ক্যাপিটালসেরও ‘ডিরেক্টর অব ক্রিকেট’ মহারাজ। নতুন ভূমিকায় উচ্ছ্বসিত তিনি।

নতুন দায়িত্ব পাওয়ার পরে সৌরভ গঙ্গোপাধ্যায়  বলেন, “দিল্লিতে ফিরে ভাল লাগছে। গত কয়েক মাসে প্রিটোরিয়া ও মহিলাদের দলের সঙ্গে সময় কাটিয়েছি। এবার আমি আইপিএলের দিকে নজর দিয়েছি। এর আগে আমি যখন দিল্লি দলে ছিলাম, ওরা ভাল ফল করেছিল। এ বারেও সেই চেষ্টাই করব।”

আসন্ন মরশুমের জন‍্য অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক‍্যাপিটালস। দিল্লির নতুন অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার। সহ-অধিনায়ক হলেন অক্ষর প‍্যাটেল। এদিন টুইট করে এমনটাই জানান হল দিল্লির পক্ষ থেকে। চোটের কারণে আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। তাঁর বদলি হিসাবে ডেভিড ওয়ার্নারকে আগামী মরশুমের জন্য অধিনায়ক করা হল।

আরও পড়ুন:উয়েফা চ‍্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় লিভারপুলের, কোয়ার্টার ফাইনালে রিয়াল

 


 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...