Friday, April 3, 2026

রাজ্যে ফের দুয়ারে সরকার , শীঘ্রই জারি হবে বিবৃতি !

Date:

Share post:

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) উন্নয়নমূলক কাজকর্মের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় দুয়ারে সরকার (Duare Sarkar) কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে নাগরিক সুযোগ-সুবিধাগুলো যাতে মানুষের কাছে ঠিকমতো পৌঁছে যায় সেদিকে সোজা দৃষ্টি দিয়েছে রাজ্য সরকার (Government of West Bengal) । পঞ্চায়েত ভোটের (Panchayet Election)আগে রাজ্যে আরেক দফা দুয়ারে সরকার কর্মসূচি হতে চলেছে। আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্য জুড়ে শিবিরের আয়োজন করা হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

রাজ্য সরকারের এই কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। এমনকী জাতীয় মঞ্চেও পুরস্কৃত হয়েছে এই কর্মসূচি। বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবাগুলি নিয়ে মানুষের যাবতীয় সুবিধা-অসুবিধা দেখা হয় এই শিবির থেকে।বৃহস্পতিবার নবান্নে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এপ্রিলের প্রথমেই আরও একবার রাজ্যের বুকে দুয়ারে সরকার কর্মসূচি শুরু করা হবে। শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা যাচ্ছে। আগেই ভারত সরকারের বৈদ্যুতিন ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ‘ডিজিটাল ইন্ডিয়া ২০২২’-এর অধীনে প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বপ্নের প্রকল্প। সাধারণ মানুষের সমস্যার সমাধানের জন্য সর্বোত্তম চেষ্টা করে চলেছে রাজ্য সরকার। পুরনো কর্মসূচির পাশাপাশি নতুন কোনও কর্মসূচি এই শিবিরে যুক্ত করা হবে কিনা সে নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানা যায়নি।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...