Monday, June 22, 2026

সিপিএমের হোলটাইমারদের কোন কোন আত্মীয়ের চাকরি, শ্বেতপত্র প্রকাশ করবে তৃণমূল : ব্রাত্য

Date:

Share post:

এবার বাংলার পূর্বতন বাম সরকারকে কড়া সমালোচনায় বিঁধলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একেবারে শ্বেতপত্র প্রকাশ করে বাম-জমানার দুর্নীতির খতিয়ান সবার সামনে আনতে চান তিনি। সেই তথ্য সংগ্রহ করার কাজও নাকি চলছে দ্রুত গতিতে, এমনটাই জানিয়েছেন ব্রাত্য।

সম্প্রতি তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, সিপিএম জমানায় এমন কোনও হোলটাইমার ছিলেন না, যাঁর বাড়িতে কেউ সরকারি চাকরি করতেন না। সেই বক্তব্যকে সমর্থন করে ব্রাত্য বসু বলেন, “সিপিএমের হোলটাইমার নেতাদের স্ত্রী, ছেলে, পুত্রবধূ কেউ না কেউ স্কুলে চাকরি পেয়েছিলেন।”

পাশাপাশি, সেই নেতাদের নাম ও তাঁদের সেই চাকরি পাওয়া আত্মীয়দের তালিকা তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন শিক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, ওই সব তথ্য খুঁজে বের করতে দলের কাউন্সিলরদের সঙ্গে কথা বলেছেন তিনি। রাজনীতির কাজ করার পাশাপাশি খোঁজ নিতে বলেছেন, তাঁদের নিজ নিজ এলাকায়। বাম জমানায় চেয়ারম্যান বা কাউন্সিলর পদে কারা ছিলেন, তাঁদের কোন কোন আত্মীয় সরকারি চাকরি পেয়েছিলেন, এসব তথ্যই এনে দিতে হবে দলকে। তারপর দলের তরফ থেকে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে। তবে কীভাবে তা করা হবে, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ ব্রাত্য।

 

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...