Sunday, May 17, 2026

সক্রিয় পুলিশ, ট্যাংরায় খুনের ঘটনায় বাড়ল গ্রেফতারি

Date:

Share post:

ট্যাংরায় খুনের (Tangra Incident) ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করল পুলিশ (Kolkata Police)। নিখোঁজের সন্ধানে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে ট্যাংরা থানার পক্ষ থেকে জানান হয়েছে। চলতি মাসে ৩ তারিখ থেকে নিখোঁজ ৩৪ বছরের যুবক ঝুনু রানা (Jhunu Rana)। পরিবার সূত্রে খবর নিখোঁজ হওয়ার ঘটনার দিন চারেক আগে গোলাম রব্বানী (Golam Rabbani)নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় ঝুনুর। তাঁর নিখোঁজ হওয়ার পর এলাকার বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ জানতে পারে যে নিখোঁজের শেষ লোকেশন ছিল তিলজলা থানার (tiljala murder) গোলাম রব্বানীর বাড়ি। এরপরই সন্দেহ আরও বাড়তে থাকে। অভিযুক্তের শাস্তির দাবিতে থানা ঘেরাও করেন এলাকাবাসী। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতেই গ্রেফতার মূল অভিযুক্তর মামা রিয়াজ ও গোলাম রব্বানীর স্ত্রী। দিল্লি থেকে গ্রেফতার করা হয় গোলাম রব্বানীকে। শুক্রবারই শিয়ালদহ কোর্টে তোলা হয় তাঁদের।

পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত গোলাম রব্বানী বলেই জানা যাচ্ছে। তদন্তকারী অফিসার জানিয়েছেন ধৃতদের জেরা করে পাওয়া তথ্য অনুযায়ী, খুনের পর গত ৪ তারিখ ভোরে রব্বানী, তাঁর স্ত্রী ও রব্বানীর মামা রিকশা করে নীল ড্রামে দেহ ভরে ভোর ৬টা নাগাদ তপসিয়া খালের ধারে ঝুনুর দেহ ফেলে দিয়ে আসেন। শুক্রবার সকাল থেকেই তিলজলা এলাকায় একটি ঝিলে ঝুনুর দেহের খোঁজে ডিএমজি নামিয়ে দেহ উদ্ধারের তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...