Friday, June 26, 2026

ডিএ বৃদ্ধি মন পসন্দ নয়! ‘ডিজিটাল অসহযোগিতা’র পথে বি*ক্ষুব্ধ সরকারি কর্মীরা

Date:

Share post:

সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের ডিএ (DA) নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন অব্যাহত। ইতিমধ্যেই মামলা গিয়েছে সুপ্রিম কোর্টে(Supreme Court)। কিন্তু সেখানে এখনও শুনানি হয়নি। এই পরিস্থিতিতে গত ১০ই মার্চ সরকারি কর্মীদের সংগঠনের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এবার সরাসরি সরকারি কর্মচারীরা ডিজিটাল অসহযোগিতার পথে হাঁটতে চলেছে বলে খবর। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আগেই বাজেট অধিবেশনে ৩% হারে ডিএ বৃদ্ধি করেছিলেন। কিন্তু তা খুশি করতে পারেনি সরকারি কর্মচারীদের।

শনিবার থেকেই সরকারি কর্মচারীরা, সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে যেতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এমনকি সরকারি কর্মচারীরা সকাল ১০:৩০ টা থেকে বিকেল ৫:৩০ টা পর্যন্ত কাজের সময় বাদ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনও নির্দেশ গ্রহণ করবেন না। পাশাপাশি ছুটির দিনও দফতরের কোন কাজও করবেন জমা দেওয়ার ক্ষেত্রে বাড়ি বসে কাজ করতে হয় শিক্ষকদের। সেক্ষেত্রে সরকারের তরফে না দেওয়া হয় কম্পিউটার। আর ইন্টারনেটের বন্দোবস্ত তো দুরস্ত। বহু ক্ষেত্রেই তাঁদের নিজস্ব ফোন এবং ডেটা ব্যবহার করতে হয়। তবে এবার আর তাঁরা এসব করবেন না বলেই সাফ জানিয়েছেন আন্দোলনকারীরা। ঊর্ধ্বতনদের তৈরি করা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও সকলকে বেরিয়ে আসার অনুরোধ জানিয়েছেন আন্দোলনকারীরা।

তবে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের ডিজিটাল অসহযোগিতার প্রভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কোনও সমস্যা তৈরি হওয়ার আশঙ্কায় অভিভাবকরা। যদিও আন্দোলনকারীদের আশ্বাস, উচ্চমাধ্যমিক পরীক্ষাকে এই আওতা থেকে বাদ রাখা হয়েছে।

আরও পড়ুন- এভারেস্টের পর এবার লক্ষ্য অন্নপূর্ণা ও মাকালু! অভিযান শুরু পিয়ালীর

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...