Friday, June 19, 2026

গ্রুপ C-তে নিয়োগ শুরু, নির্দেশিকা প্রকাশ পর্ষদের ! 

Date:

Share post:

চাকরি বাতিলের পর এবার নিয়োগের প্রক্রিয়া শুরু করল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ মতো তৈরি করি পদক্ষেপ করল পর্ষদ। ওয়েটিং লিস্ট (Waiting List) থেকেই যোগ্য প্রার্থীদের কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরুর নির্দেশিকা প্রকাশিত হল।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly) দ্রুত শূন্যপদে নিয়োগ (Group C Recruitment) করতে নির্দেশ দিয়েছিলেন। সেই মতো নয়া নির্দেশিকায় বলা হয়েছএ প্রথম দফার কাউন্সেলিং হবে ২৩ মার্চ। ইস্টার্ন জ়োনের কাউন্সেলিংয়ে ১০০ জনকে ডাকা হয়েছে। প্রথম দফায় নজরে বীরভূম, বর্ধমান ও হুগলির যোগ্য প্রার্থীরা। পর্ষদ সূত্রে খবর কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় নথি ২০ মার্চ থেকে ডাউনলোড করা যাবে কমিশনের ওয়েবসাইট (Website) থেকে www.westbengalssc.com সাইটে । প্রার্থীদের সমস্ত প্রাসঙ্গিক শংসাপত্র, প্রয়োজনীয় যাবতীয় নথি ও ফটোকপি আনতে হবে বলেও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নথি যাচাই পর্বেও কোনও অসংলগ্নতা ধরা পড়লে তৎক্ষণাৎ ওই সংশ্লিষ্ট প্রার্থীর আবেদনকে খারিজ করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...