Thursday, May 14, 2026

২৮ মার্চ ‘রাস্তাশ্রী’ প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর! প্রচারে জেলায় জেলায় বড় নির্দেশ নবান্নের

Date:

Share post:

‘রাস্তাশ্রী প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হবে আগামী ২৮ মার্চ। প্রশাসনিক সূত্রের খবর ওই দিন ভার্চুয়াল মাধ্যমে একযোগে সাড়ে ১১ হাজার কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ‘রাস্তাশ্রী’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার করতে হবে বলে প্রত্যেক জেলা প্রশাসনকে নির্দেশ দিল নবান্ন। পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে মহিলাদের যথাসম্ভব উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে প্রতিটি জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েত স্তরের প্রতি অনুষ্ঠানে অন্তত ৫০০ জনের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বিশেষ জোর দেওয়া হচ্ছে মহিলাদের উপস্থিতিতে। ওই অনুষ্ঠানে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে অন্তত ৫০ শতাংশ অতিথি যেন মহিলা হন তা নিশ্চিত করতে বলা হয়েছে।

কেন্দ্রের মোদি সরকার বাংলাকে যেমন ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না তেমন আটকে রেখেছে গ্রামীণ সড়ক নির্মাণের টাকাও। ফলে গ্রামের সড়ক পরিকাঠামোর উন্নয়ন এবং গরীব মানুষকে রাস্তা তৈরীর কাজে লাগিয়ে তাদের হাতে নগদ টাকা পৌঁছে দিতে ‘রাস্তাশ্রী’ প্রকল্প হাতে নিয়েছে রাজ্য। এই কাজে ১০০ দিনের কাজের প্রকল্পের জব কার্ডধারী-রা যাতে কাজ পায় সেটা কাজের টেন্ডার পাওয়ার ঠিকাদারদের স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাদের কাজ দেওয়ার শর্তেই ঠিকাদারদের টেন্ডার দেওয়া হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্য বাজেটে ‘রাস্তাশ্রী’ প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় গ্রাম বাংলার সাড়ে ১১ হাজার কিমি রাস্তা হয় নতুন করে নির্মাণ করা হবে নাহয় সেই রাস্তা সংস্কার করা হবে।

আরও পড়ুন- বাড়ছে ডিগ্ৰি কোর্সের সময়সীমা! কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে নয়া নির্দেশ রাজ্যের

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...