Saturday, May 16, 2026

সরল এটিকে, পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে

Date:

Share post:

সরল এটিকে। পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। শনিবার ফাতোরদা স্টেডিয়ামে ২০২২-২৩ আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে ঘোষণা করলেন এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

এদিন চ‍্যাম্পিয়ন হয়ে সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘‘
“বাগান সমর্থকরা মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরিয়ে দেওয়ার দাবি করেছিলেন। আমি আপনাদের দাবি মেনে নিচ্ছি। এটাই মোহনবাগান সদস্য ও সমর্থকদের আমার উপহার। পরবর্তী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে।”

অবশেষে স্বপ্ন সত‍্যি হল বাগান সমর্থকদের। তাদের রিমুভ এটিকে নিয়ে আন্দোলন পেল সাফল্য। রিমুভ এটিকে নিয়ে সরব হয়েছিল বাগান সমর্থকেরা। দীর্ঘদিন ধরে তাদের আন্দোলন চলতে থাকে। এমনকি রিমুভ এটিকের দাবিতে ম‍্যাচ বয়কটও করতে থাকে সবুজ মেরুন সমর্থকেরা।

আরও পড়ুন- আইএসএল চ‍্যাম্পিয়ন মোহনবাগান, টাইব্রেকারে বিএফসিকে হারাল ৪-৩ গোলে, নায়ক গোলরক্ষক বিশাল কাইথ

২০২০ সালের ১০ জুলাই মোহনবাগানের সঙ্গে সংযুক্তি হয় এটিকের। তার পরেই দলের নাম করা হয় এটিকে মোহনবাগান। কিন্তু এই নাম নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল সবুজ-মেরুন সমর্থকদের একাংশের। তাঁরা মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে থাকেন। ২০২২ সাল এটিকে-বিরোধী স্বর আরও বাড়তে থাকে। বার বার বিক্ষোভের মুখে পড়েন বাগান কর্তারা। ক্লাব তাঁবুতে বিক্ষোভ দেখান সমর্থকরা। এরই মাঝে বাগান কর্তারা জানান মোহনবাগানের নামের শুরু থেকে এটিকে সরে যাবে। কিন্তু বাস্তবে সেটা না হওয়ায় বিক্ষোভ জারি থাকে। তবে শেষমেশ স্বপ্ন সত‍্যি হল বাগান সমর্থকদের। আইএসএল চ‍্যাম্পিয়ন হয়ে এটিকে সরিয়ে নেওয়ার ঘোষণা করেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...