Tuesday, April 21, 2026

কম্বলকাণ্ডে গ্রে.ফতার বিজেপি নেতা জিতেন্দ্রকে আজই আদালতে পেশ

Date:

Share post:

কম্বলকাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে শনিবার রাত ২টো নাগাদ আসানসোলে ঢুকল পুলিশ। তাঁকে আসানসোল উত্তর থানায় রাখা হয়েছে। রবিবারই তোলা হবে আদালতে।

আরও পড়ুন:আসানসোলের কম্বলবিলি-কাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

কম্বলকাণ্ডে জিতেন্দ্রকে শনিবার গ্রেফতার করা হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দফতর এবং আসানসোল উত্তর থানার পুলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে তাঁকে গ্রেফতার করে। তার পর বিজেপি নেতাকে বিমানে করে কলকাতায় আনা হয়। রাতেই দমদমের সরকারি হাসপাতালে জিতেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছিল পুলিশ। তার পর তাঁকে নিয়ে সোজা আসানসোল পৌঁছেছে তারা।

আসানসোল উত্তর থানা এবং আসানসোল আদালত চত্বরে ইতিমধ্যেই পুলিশ মোতায়েন করা হয়েছে। জিতেন্দ্রকে আদালতে তোলার সময় যাতে কোনও রকম গোলমাল না হয়, তা নিশ্চিত করতেই বাড়তি সতর্কতা অবলম্বন করছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৪ ডিসেম্বর আসানসোল উত্তর থানা এলাকাতে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। সেই কম্বলকাণ্ডেই শনিবার গ্রেফতার হন বিজেপি নেতা। ওই ঘটনায় জিতেনের স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ মোট ৩ কাউন্সিলরের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক ছিলেন তাঁরাই।

 

 

Related articles

রাহুলের মৃত্যুর ২২ দিন পার, সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ছবি বদলে বিশেষ বার্তা শ্বেতার!

'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে তালসারিতে সলিল সমাধি হয়েছে অভিনেতা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...

কাদের অ্যারেস্ট করা হবে লিস্ট করেছে গদ্দার! হলদিয়া থেকে তীব্র আক্রমণ দলনেত্রীর

গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। মঙ্গলবার হলদিয়ার সভা থেকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো...

গ্রেফতার পাঠানের শ্বশুর ও আত্মীয়, নেপথ্যের কারণ জানুন

পশ্চিমবঙ্গে ভোটে ঝড় তুলেছেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান( Yusuf Pathan)। এরই মধ্যে মুম্বইয়ে গ্রেফতার প্রাক্তন ক্রিকেটার শ্বশুর এবং...

মোদিকে গুজরাট-মধ্যপ্রদেশে ঝালমুড়ি খেতে দেখিনি! বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা বিজেপির মুখে ঝামা ঘষলেন অভিষেক

বাংলায় ভোটপ্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নকল করে রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...