Saturday, May 30, 2026

শক্তিশালী ভূ*মিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর, নি*হত অন্তত ১৪,আ*হত চারশো

Date:

Share post:

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইকুয়েডর।জানা গেছে, কম্পনের ফলে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত অন্তত ৩৮০ জন আহতের খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন:ভূমিকম্পে ভৌগোলিক অবস্থান বদল তুরস্কের! চিন্তায় ভূবিজ্ঞানীরা

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে টুইট করে জানানো হয়েছে, শনিবার ভারতীয় সময় রাত ১০টা ৪২ মিনিট নাগাদ ইকুয়েডরে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৮। ইকুয়েডরের পাশাপাশি কেঁপে ওঠে পেরুর উত্তরাংশও।

আমেরিকান জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল ইকুয়েডরের বালাও শহর থেকে ১০ কিলোমিটার দূরে মাটি থেকে ৬৬.৪ কিলোমিটার গভীরে। উপকূলবর্তী এলাকাতেই ভূমিকম্পের প্রভাব পড়েছে।

ইকুয়েডরে তখন সকাল। আচমকা কম্পনের ধাক্কায় একাধিক বাড়ি ভেঙে পড়ে। স্কুল, কলেজ এমনকি, চিকিৎসা কেন্দ্রেও ফাটল দেখা দেয়। তা ছাড়া, বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।সংবাদমাধ্যম সূত্রের খবর, ইকুয়েডরের ভূমিকম্পে ৪৪টি বাড়ি ভেঙে পড়েছে। আরও ৯০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত ১৪ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের উদ্ধারের কাজ চলছে।
এ ঘটনায় ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলেরমো লাসো শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন। তিনি জানিয়েছেন, এই দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাসম্ভব সাহায্য করবে সরকার।

 

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...