Wednesday, May 6, 2026

দূর্গাপুরে দম্পতি-সহ দুই সন্তানের রহস্যজনক মৃ*ত্যু!কারণ ঘিরে ধোঁয়াশা

Date:

Share post:

একই পরিবারের চার জনের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কুড়ুলিয়াডাঙা এলাকায়। রবিবার সকালে নিজের বাড়ি থেকে এক দম্পতি এবং তাঁদের দুই নাবালক সন্তানের দেহ পাওয়া গিয়েছে। মৃত্যুর আগে হোয়াটসঅ্যাপ মেসেজে আত্মীয়দের দুষেছিলেন ওই দম্পতি। যা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই সন্তানদের খুন করে আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী পৌঁছে গিয়েছে। তবে এখনও দেহ উদ্ধার করতে পারেনি। এলাকাবাসীদের দাবি, খুন করা হয়েছে ওই দম্পতি এবং তাঁদের সন্তানদের।


দুর্গাপুরের মিলনপল্লী এলাকার বাসিন্দা অমিত মণ্ডলের বাড়ির ভিতর থেকেই তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়। ওই ঘরেই বিছানায় পড়ে ছিল তাঁর স্ত্রী রূপা এবং দুই সন্তানের দেহ। তাদের এক জনের বয়স দুই, অন্য দনের দশ। স্থানীয়দের দাবি, অমিতের মামাতো ভাই এই খুনের নেপথ্যে রয়েছে। অমিতের ফোনে প্রায়ই হুমকি দিয়ে তিনি মেসেজ করতেন বলে জানিয়েছেন তাঁরা। তবে এটি খুন না আত্মহত্যা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও স্থানীয়রা জানিয়েছেন, খুনিদের গ্রেফতার না করা হলে, তাঁরা পুলিশকে দেহ নিতে দেবেন না। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, জমি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন অমিত। ব্যবসা সংক্রান্ত কোনও বিবাদ থেকেই এই খুন কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

মৃত রূপা মণ্ডলের পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয়, খুনের ঘটনা। পরিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হচ্ছিল অমিত ও রূপাকে। বাড়ির মধ্যে থাকা সিসিটিভি বন্ধ ও রাতে স্ট্রিট লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল বলেই অভিযোগ করা হচ্ছে।

 

 

Related articles

সুপ্রিম কোর্টের আশঙ্কা সত্যি: ৫০ আসনে জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের থেকে কম

এসআইআরের মাধ্যমে বাংলার ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে জেতার ছক কষেছিল বিজেপি। বারবার সেই কথা...

প্রশাসনিক রদবদল: রাজ্যপাল আর এন রবির নতুন সচিব হলেন সৌমিত্র মোহন

রাজ্যে প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। ২০০২ ব্যাচের আইএএস অফিসার ড. সৌমিত্র মোহনকে রাজ্যপাল আর এন রবির...

সল্টলেক থেকে মুলীধর সেন লেন: জয়ের পরে পুরোনোদের হাত ধরলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের আগে বাংলার মাটি আঁকড়ে ধরতে গিয়ে নতুন পুরনো সবাইকে একসঙ্গে আনার বার্তা দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।...

সরকারি নথির নিরাপত্তায় বাড়তি নজর! সব দফতরকে ‘স্টক’ নেওয়ার কড়া বার্তা নবান্নের

প্রশাসনিক নথি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিয়ে আরও কড়া অবস্থান নিল নবান্ন। বুধবার নবান্ন থেকে জারি হওয়া এক নির্দেশিকায়...