Tuesday, June 23, 2026

আচমকা ছাঁটাই কয়েক হাজার! সিইও পিচাইকে ‘খোলা চিঠি’ গুগল কর্মীদের

Date:

Share post:

জানুয়ারি মাসেই (January) চাকরি ছাঁটাইয়ের (Job Layoffs) কথা ঘোষণা করেছিলেন। কর্মীদের উদ্দেশে ইমেল (Email) পাঠিয়ে জানিয়েছিলেন এই ছাঁটাইয়ের দায় পুরোপুরি তাঁর। কিন্তু সংস্থা যে ব্যবসা বাড়াতে কাজ করছে সেকথা তিনি স্পষ্ট করে দেন। আর এর মধ্যেই গুগলের (Google) মূল কোম্পানি অ্যালফাবেট (Alphabet) ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণার পরই এবার কোম্পানির সিইওকে (CEO) খোলা চিঠি দিলেন কর্মীদের এক বড় অংশ। সুন্দর পিচাইকে (Sundar Pichai) লেখা চিঠিতে বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন কর্মীরা।

সুন্দর পিচাইকে লেখা চিঠিতে গুগলের কর্মীরা জানিয়েছেন, এখন তাঁদের চাকরি গেলেও ভবিষ্যতে কোম্পানিতে যদি পুনরায় নিয়োগ করা হয় সেক্ষেত্রে যেন ছাঁটাই হয়ে যাওয়া কর্মীরাই অগ্রাধিকার পান। তবে এক আন্তর্জাতিক রিপোর্ট জানাচ্ছে, চিঠিতে নিয়োগ বন্ধের প্রসঙ্গই সিইও-র কাছে তুলে ধরেছেন কর্মীরা। পাশাপাশি ইউক্রেনের মতো জর্জরিত দেশগুলির কর্মচারীদের ছাঁটাই না করারও আবেদন জানিয়েছে কর্মচারীরা। কিন্তু কোনও কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হলে তাঁদের যেন অন্তত আগেভাগে নোটিশ সার্ভ(Notice Serve) করার অনুমতি দেওয়া হয়।

উল্লেখ্য, মেটার কর্মী ছাঁটাইয়ের পরিসংখ্যান রীতিমতো আতঙ্ক ধরাচ্ছে। গতবছর অর্থাৎ ২০২২ সালেই প্রথম দফায় ১১ এবং পরের দফায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটে মেটা কর্তৃপক্ষ। আর সেই সময়ের পর থেকেই আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞদের একাংশ। অবশেষে সেই ভাবনাই সত্যি হল। চলতি বছরই ফের ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা সংস্থা। ইমেলের মাধ্যমে কর্মীদের ছাঁটাইয়ের নোটিশ পাঠানো হয়েছে। আর তারপরই ক্ষুব্ধ কর্মীরা চিঠি দিলেন সুন্দর পিচাইকে।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...