Monday, June 15, 2026

ডান্সবারে চটুল নাচ সুকান্ত-ঘনিষ্ট বিজেপি-নেতার! ক্ষু*ব্ধ গেরুয়া শিবিরের একাংশ

Date:

Share post:

শুভেন্দু-সুকান্ত আধিপত্যে কোণঠাসা আদি বিজেপিরা! বঙ্গে গেরুয়া শিবিরের অস্তিত্ব নিয়ে শঙ্কিত তারা। তাদেরই টুইটার হ্যান্ডেল ‘সেভবেঙ্গলবিজেপি’ (savebengalbjp)-এ কলকাতায় উত্তর শহরতলির বিজেপি (BJP) সভাপতি ও বিজেপি যুব মোর্চার সভাপতির ছবি পোস্ট ও ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানেই অত্যন্ত অশালীন ভূমিকায় দেখা যাচ্ছে তাঁদের। এক তরুণীর সঙ্গে সবার সামনেই অত্যন্ত ঘনিষ্ট অবস্থায় রয়েছেন তাঁরা। নাচের ভিডিও পোস্ট করা হয়েছে।

যদিও এই ছবি ও ভিডিও-র সত্য়তা যাচাই করেনি ‘এখন বিশ্ববাংলা সংবাদ’। এঁরা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) ঘনিষ্ঠ বলে দলের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

‘সেভবেঙ্গলবিজেপি’-র তরফ থেকে ওই পোস্ট বিজেপির সর্বভারতীয় সভপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে অমিত মালব্য, বিএল সন্তোষ-সহ অনেক নেতাকেই ট্যাগ করা হয়েছে। অভিযোগ, এই ধরনের কাজের ফলে বাংলায় বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এমনিতেই একুশের ভোটের পর থেকে বঙ্গে কোণঠাসা গেরুয়া শিবির। সামনে পঞ্চায়েত ভোট। সেখানে সব কেন্দ্রে প্রার্থী দিতে পারবে না বলে আশঙ্কা বিজেপি নেতাদেরই। এখন শাসকদলের নেতাদের সরাসরি দলে আহ্বান জানাচ্ছেন রাজ্য সভাপতি। সেখানে নেতাদের এই অশালীন কাজ দলকে আরও কালিমালিপ্ত করছে বলে অভিযোগ ‘সেভবেঙ্গলবিজেপি’।

দিলীপ ঘোষকে সরিয়ে সুকান্ত মজুমদারকে সভাপতির পদে বসানো ও পিছন থেকে শুভেন্দু অধিকারীর অঙুলি হেলন অনেক বিজেপি আদি নেতা-কর্মীই মেনে নিতে পারছেন না। তার উপর সুকান্ত-শুভেন্দু ঘনিষ্ঠ নেতাদের ঔদ্ধত্য ও তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় দলের অন্দরে আরও ক্ষোভের জন্ম দিচ্ছে বলে অভিযোগ।

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...