Sunday, March 15, 2026

অবসরের বয়স বাড়ল পুরকর্মীদের ! খুশির হাওয়া পুরসভায়

Date:

Share post:

এক বিজ্ঞপ্তিতেই খুশির হাওয়া রাজ্যের পুরসভাগুলিতে (Municipal Corporation)। বাড়ল অবসর গ্রহনের মেয়াদ (Retirement Period)। এতদিন পর্যন্ত অবসর নেওয়ার বয়স সীমা ছিল ৬০ বছর। এক লাফে তা বেড়ে হল ৬৫ বছর। এই খবরে খুশি সমস্ত পুর স্বাস্থ্যকর্মীরা (Medical Staff)। চাকরি জীবনের মেয়াদ সরকারিভাবে বাড়ায় আরও অতিরিক্ত পাঁচ বছর আয়ের রাস্তা খুলল এই কর্মীদের কাছে।

নগরোয়ান্নয়ন দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, এবার থেকে পুর স্বাস্থ্যকর্মী ও ফার্স্ট টায়ার সুপারভাইজারদেল অবসরের বয়স পাঁচ বছর বাড়িয়ে ৬৫ বছর করা হল। এর আগে সরকারি নিয়ম অনুসারে এতদিন তাদের অবসরের বয়স ছিল ৬০ বছর। রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ২০১৭ সালে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত রাজ্যের সমস্ত শিক্ষক ও অধ্যাপকদেরও অবসরের বয়স বাড়িয়ে ৬০ থেকে ৬২ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)সরকার। তার আগেও সরকারি হাসপাতালে চিকিত্‍সকের ঘাটতি মেটাতে চিকিত্‍সক-অধ্যাপকদেরও অবসরের বয়স বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার (Government of West Bengal)।

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...