Sunday, May 3, 2026

আইএসএল চ‍্যাম্পিয়নদের অভিনন্দন জানাতে সোমবার মোহনবাগান তাঁবুতে আসছেন মুখ‍্যমন্ত্রী

Date:

Share post:

সোমবার মোহনবাগান তাঁবুতে আসছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। এদিন এমনটাই জানান হল মোহনবাগানের পক্ষ থেকে। শনিবারই গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। তারপরই বাগান ব্রিগেডকে শুভেচ্ছা জানান মুখ‍্যমন্ত্রী। বহুদিন পর বাংলায় ট্রফি ঢুকেছে। আর এতে খুশি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

এদিন ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানান হয়, সোমবার মোহনবাগান তাঁবুতে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। বেলা ১২টার সময় সবুজ-মেরুন তাঁবুতে আসবেন তিনি। ট্রফি জয়ের আনন্দ ভাগ করে নেবেন তিনি।” এছাড়াও জানা যাচ্ছে আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য কর্তা, কোচ, ফুটবলারদের অভিনন্দন জানাতে মোহনবাগান ক্লাবে যাবেন মুখ্যমন্ত্রী।

এদিকে রবিবার দুপুরে ট্রফি নিয়ে শহরে ফিরেছে এটিকে মোহনবাগান। শহরে ফিরেই আরপিএসজি হাউসে যান বাগান ফুটবলার থেকে কোচ। সেখানেই মঞ্চেই ট্রফি নিয়ে সেলিব্রেশে মাতেন প্রীতম কোটাল, বিশাল কাইথরা।

আরও পড়ুন:সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম‍্যাচে ১০ উইকেটে হার রোহিতদের

 

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...