Saturday, June 13, 2026

সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া, দ্বিতীয় একদিনের ম‍্যাচে ১০ উইকেটে হার রোহিতদের

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া তিন ম‍্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। রবিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারল ভারতীয় দল। এই হারের ফলে সিরিজে সমতা ফেরাল স্টিভ স্মিথরা। সিরিজের ফলাফল ১-১।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ। প্রথমে ব‍্যাট করতে নেমে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ রান বিরাট কোহলির। ৩১ রান করেন তিনি। ২৯ রানে অপরাজিত অক্ষর প‍্যাটেল। অধিনায়ক রোহিত শর্মা করেন ১৩ রান। ছুটি কাটিয়ে দলে ফেরেন তিনি। শূন‍্য রানে আউট হন  সূর্যকুমার যাদব এবং শুভমন গিল। অজিদের হয়ে পাঁচ উইকেট নেন মিচেল স্টার্ক। তিন উইকেট নেন সেন এবোট। দুই উইকেট নেন নাথান ইলিস।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার দুই ওপেনার ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয়। ট্রাভিস হেড ৫১ রানে অপরাজিত। মিচেল মার্স ৬৬ রানে অপরাজিত।

আরও পড়ুন:আইএসএল চ‍্যাম্পিয়ন হয়েই পরবর্তী লক্ষ‍্যের কথা জানিয়ে দিলেন প্রীতম

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...