Wednesday, June 24, 2026

উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই মুর্শিদাবাদ সফরে মমতা

Date:

Share post:

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কোনও ধরনের অনুষ্ঠানে মাইক বাজানো যাবে না। সেই কারণেই ২৭ মার্চের পরেই মুর্শিদাবাদে সভা করতে যাবেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার মুর্শিদাবাদ (Murshidab) জেলা তৃণমূল (TMC) নেতৃত্বের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন মমতা। সেই বৈঠকে তাঁর কাছে মুর্শিদাবাদের এসে সভা করার আর্জি জানান জেলা নেতৃত্ব। সেই আবদার মেনেই সেখানে গিয়ে সভা করার সিদ্ধান্তের কথা জানান তৃণমূল সুপ্রিমো।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination) চলাকালীন কোথাও জেলাসফরে করেন না মুখ্যমন্ত্রী। এই সময় মাইকের ব্যবহারেও নিষেধাজ্ঞা আছে। তাই পরীক্ষা শেষ হলেই মুর্শিদাবাদ সফরে যাবেন মমতা। তবে, মমতা সেখানে প্রশাসনিক না রাজনৈতিক সভা করবেন তা এখনও জানানো হয়নি। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সুপ্রিমোর গেলে মুর্শিদাবাদের তৃণমূল আরও চাঙ্গা হবে বলে আশা জেলা নেতৃত্বের।

রবিবার, বৈঠকে সাগরদিঘির ফলের প্রেক্ষিতে জেলা নেতৃত্বকেও বেশ কিছু নির্দেশ দিয়েছেন মমতা। মুর্শিদাবাদের এক তৃণমূল বিধায়কের কথায়, সাগরদিঘির হারের পরে স্বাভাবিক ভাবেই একটু বিড়ম্বনায় ছিল দল। তবে, এদিনের বৈঠকে চাঙ্গা হয়েছেন কর্মীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই সফর সূচি চূড়ান্ত হবে বলে তৃণমূল সূত্রে খবর।

আরও পড়ুন- শনির দশা সংস্থার! ‘মডেল গুজরাট’ থেকেও মুখ ফেরাল আদানি গ্রুপ  

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...