Tuesday, February 24, 2026

স্বরা ভাস্করকে কেন চিঠি লিখলেন মমতা! পাল্টা টুইট অভিনেত্রীরও

Date:

Share post:

তিনি নিজে অভিনয় জগতের মানুষ। কিন্তু রাজনীতির সঙ্গে তাঁর যোগ ওতোপ্রত। বিয়েও করছেন সামাজবাদী পার্টির এক নেতাকে। সেই স্বরা ভাস্করের বিয়ের রিসেপশনে আমন্ত্রণ ছিল জাতীয় রাজনীতির প্রথম সারির নেতৃত্বের। নিমন্ত্রণ ছিল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)। কিন্তু দলীয় বৈঠক, প্রশাসনিক দায়দায়িত্ব সামলে আর গিয়ে উঠতে পারেননি তিনি। স্বরা-ফাহাদকে শুভেচ্ছা জানিয়েছে চিঠি দেন মমতা। সেই চিঠি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করে পাল্টা করেন স্বরা।

১৬ ফেব্রুয়ারি ফাহাদ আহমদের সঙ্গে আইনি বিয়ে সারেন স্বরা ভাস্কর (Swara Bhaskar)। এক মাসের মাথায় দিল্লিতে (Delhi) সামাজিক বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের পর হয় রিসেপশন। বিনো দুনিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন অখিলেশ যাদব, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, জয়া বচ্চনের মতো ব্যক্তিত্বরাও। রিসেপশনে আমন্ত্রণ জানানো হয় বাংলার মুখ্যমন্ত্রীকেও। তবে নানা ব্যস্ততায় যেতে পারেননি মমতা। বদলে শুভেচ্ছা জানিয়ে স্বরার মা-বাবাকে উদ্দেশ্য করে একটি চিঠি পাঠান তিনি। সেখানে লেখেন,
“আপনাদের মেয়ে স্বরার বিয়ের আমন্ত্রণপত্র পেয়েছি। স্বরা ও ফাহাদকে আমার অনেক শুভেচ্ছা। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওঁরা ভাল থাকুক। দু’জনকেই নতুন জীবনের শুভেচ্ছা।” মুখ্যমন্ত্রীর সেই চিঠি টুইটারে শেয়ার করেন অভিনেত্রী। ধন্যবাদ জানিয়ে স্বরা লেখেন, “আপনার অনুপস্থিতি আমরা অনুভব করেছি। তবে আপনার আন্তরিকতা আমাদের মন ছুঁয়ে গেল।”

বিখ্যাত ডিজাইনার আবু জানি এবং সন্দীপ খোসলার ডিজাইনার পোশাক ছিল নবদম্পতির পরনে। উজ্জ্বল গোলাপি লেহেঙ্গা, সঙ্গে ভারী গয়নায় অপরূপ দেখাচ্ছিল স্বরাকে। ফাহাদের পরেন ক্রিম রঙের শেরওয়ানি।

 

 

spot_img

Related articles

অপ্রত্যাশিত তুষারপাত, বরফে ঢাকল সান্দাকফু

দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু (Sandakfu) এলাকায় সোমবার গভীর রাত থেকে তুষারপাত (snowfall) শুরু হওয়ায় হঠাৎ করেই বদলে গিয়েছে...

ভারতের সেমির স্বপ্নে কাঁটা ওয়েস্ট ইন্ডিজ, জানুন সূর্যদের জটিল সমীকরণ

টি২০ বিশ্বকাপের(T20 World Cup) সুপার আটের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত(India)। টিম ইন্ডিয়ার...

প্রথম সমকামী প্রধানমন্ত্রী! কে এই রব জেটেন

এই প্রথম বার কোনও সমকামী প্রধানমন্ত্রী পেল নেদারল্যান্ডস (First Gay Prime Minister) রব জেটেন। ইতিহাস মাফিক দেশের কনিষ্ঠতম...

নাম বদলেও বঞ্চিত বাংলা, আমরা আদায় করে ছাড়ব! কেরালার নাম বদলে গর্জে উঠলেন মমতা

সব বিষয়েই বঞ্চিত বাংলা। সেই কারণে পশ্চিমবঙ্গের নাম বদলের দীর্ঘদিনের আর্জিকে উপেক্ষা করে কেরালার নাম বদলে অনুমেোদন দিল...