Friday, May 22, 2026

সাংসদরাই শুধু সংবিধান পাল্টাতে পারেন: বিচারপতি নিয়োগ নিয়ে মন্তব্য ধনকড়ের

Date:

Share post:

দেশের সংবিধান বদলের পরিকল্পনা করার অধিকার শুধুমাত্র সাংসদদের(MP)। বিচারব্যবস্থা বা কোনও প্রতিষ্ঠান এটা করতে পারে না। এবার রাজ্যসভাতে এমনটাই জানালেন দেশের উপরাষ্ট্রপতি(Vice Precident) জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। সাম্প্রতিক সময়ে দেশের বিচারপতি নিয়োগ নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক সেই সময়ে ধনকড়ের এহেন মন্তব্য বিতর্ক বাড়িয়ে তুলেছে।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে ধনকড় বলেন, “সংবিধান যদি পালটাতে হয়, তাহলে সেটা সংসদের মধ্যে থেকেই শুরু করতে হবে। আধিকারিক বা বিচারব্যবস্থা সঙ্গে জড়িতরা সংবিধান পালটাতে পারে না। সংসদ থেকেই শুরু করে সংসদেই শেষ হয় সংবিধান বদলের প্রক্রিয়া। সেখানে অন্য কোনও বিভাগের কোনও ভূমিকাই নেই।”

উল্লেখ্য, দেশের বিচারপতি নিয়োগে কলেজিয়াম প্রথার বিরোধিতায় আগেই সরব হয়েছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। বিচারপতি নিয়োগের যে প্রক্রিয়া এখন চলছে, সেটাও পালটানো দরকার। দরকার পড়লে সংবিধান সংশোধন করতে হবে। এর পাশাপাশি কলেজিয়াম প্রথার পক্ষে থাকা কিছু অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে সরব হয়ে রিজিজু বলেন, কিছু অবসরপ্রাপ্ত বিচারপতি, এই ৩-৪ জন। আর কিছু সমাজকর্মী ভারত-বিরোধী গ্যাংয়ের মতো আচরণ করছেন। ওরা চাইছেন আদালত বিরোধী দলের ভূমিকা পালন করুক। পাশাপাশি বিচারপতি নিয়োগে সাংসদ বিধায়কদের ভূমিকা থাকার পক্ষেও সরব হন তিনি। রিজিজুর সেই মন্তব্যের পক্ষেই এবার সওয়াল করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

Related articles

এভারেস্ট জয়ের পর মৃত্যু দুই ভারতীয়ের!

মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয়ের পর নেমে আসার সময় মৃত্যু হল ভারতীয় দুই পর্বতারোহীর (Indian Mountaineers)। শুক্রবার নেপাল...

নিজের স্ত্রীকেই একাধিকবার বিয়ে! কী রহস্য লুকিয়ে খগেশ্বরের জীবনে

দীর্ঘ ৫২ বছরের দাম্পত্য জীবন। চার সন্তানের বিয়ে হয়ে গিয়েছে, ঘরে এসেছে নাতি-নাতনিও। কিন্তু জীবনের এই সায়াহ্নে এসে...

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...