Friday, June 26, 2026

মার্কিন মুলুকে ‘দোস্তজী’র বড় হোর্ডিং দেখে আবেগঘন পোস্ট পরিচালকের! কী লিখলেন প্রসূন?

Date:

Share post:

দেশে আগেই সাফল্য পেয়েছে । এবার আন্তর্জাতিক মঞ্চেও বড় সাফল্য ‘দোস্তজী’র! আমেরিকার বিখ্যাত টাইমস স্কোয়্যারের বিশাল স্ক্রিনে দেখা গেল বাংলার এই ছবির পোস্টার। আর তা দেখেই আবেগতাড়িত হয়ে পড়লেন পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়।পুরনো স্মৃতিচারণ করে বললেন যখন অর্থের অভাবে ‘দোস্তজী’র কোনও বড় পোস্টার বা হোর্ডিং দেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন:পাঁজরে চোটের মাঝেই শরীরে বাসা বেঁধেছে নতুন রোগ! চলাফেরা প্রায় বন্ধ অমিতাভের!

ফেসবুকে টাইম স্কোয়ারে লাগানো ‘দোস্তজী’র বিলবোর্ডে ছবি শেয়ার করে প্রসূন লিখেছেন, ‘অনুভূতিটা আসলে ঠিক কেমন সেটা লিখে অথবা বলে বোঝাতে পারবনা। যখন নিজের দেশে, নিজের শহরে ‘দোস্তজী’ রিলিজ হয়েছিল তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি, আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিলনা। তবুও সেই ছবি বাংলার দর্শকদের ভালবাসায় একটানা বারো সপ্তাহ সিনেমাহলে চলেছে।

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের এই পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন দুই বাংলার তারকারা। অভিনেতা জীতু কমল লিখেছেন, ‘গর্ব ভাগ করলে,আরো গর্বিত হওয়া যায়’। ভালোবাসা জানিয়েছেন সৌম্য ঋত। ভালোবাসা জানিয়েছেন, বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি থেকে আজমেরী হক বাঁধন।
প্রসঙ্গত, ২০২১-এর নভেম্বরে মুক্তি পেয়েছিল প্রসূন চট্টোপাধ্যায়ের ছবি ‘দোস্তজী’। গত ১৭ মার্চ আমেরিকা ও কানাডাতেও ছবিটি মুক্তি পেয়েছে। ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্ম এলসি পেয়েছে মার্কিন মুলুকে ‘দোস্তজী’ দেখানোর সত্ত্ব। আমেরিকার মোট ২৬টি প্রদেশের ৭৫টি শহরে মুক্তি পেয়েছে ছবিটি। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের ১০টি শহরে এবং সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি, শারজা, দুবাই, আজমনে মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’। আপাতত ছবির জন্য মার্কিন মুলুকেই রয়েছেন প্রসূন।

ক্যালিফোর্নিয়ার ফিল্ম ডিসট্রিবিউশন সংস্থা বায়োস্কোপ ফিল্মস এলএলসি পেয়েছে মার্কিন মুলুকে ‘দোস্তজী’ দেখানোর স্বত্ত্ব। সব মিলিয়ে আমেরিকার ২৬টি প্রদেশের ৭৫টি শহরে মুক্তি পাচ্ছে ছবিটি। আর এর ফলেই ২০২৪ সালের অস্কারে যাওয়ারও সুযোগ থাকছে বাংলার এই সিনেমার। এছাড়াও কানাডার ১৫টি শহর, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের ১০টি শহর, আরব দেশের আবু ধাবি, শারজা, দুবাই ও আজমানেও মুক্তি পাচ্ছে ‘দোস্তজী’।

 

 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...