Friday, June 26, 2026

গ্রুপ ডি-র শূন্যপদে কাউন্সেলিংয়ে ‘না’! সাফ জানাল সুপ্রিম কোর্ট    

Date:

Share post:

এসএসসি (School Service Commission) গ্রুপ ডি মামলায় (Group D) নিয়োগের জন্য এখনই কোনও কাউন্সেলিং (Counselling) নয়। সোমবার আগের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। এদিন শীর্ষ আদালত সাফ জানিয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বজায় থাকবে এই স্থগিতাদেশ (Stay Order)। গ্রুপ ডি মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরি বাতিল হওয়া ১ হাজার ৯১১ জন। সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি ছিল। সোমবার বিচারপতি ঋষিকেষ রায়ের (Justice Rishikesh Roy) নেতৃত্বাধীন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, গ্রুপ ডি সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শুনানি করবে সুপ্রিম কোর্ট। তবে এই শুনানি কবে হবে তার দিনক্ষণ ঠিক করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (Justice D Y Chandrachud)। তিনিই ঠিক করবেন কোন বেঞ্চে শুনানি হবে।

তবে এদিন সুপ্রিম কোর্ট নোটিশ (Notice) জারি করে সব পক্ষের জবাব তলব করেছে। শুধু তাই নয়, এদিন গ্রুপ সি সংক্রান্তও একটি মামলার আর্জি নিয়েও আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। যদিও সেই মামলা এখনও ‘মেনশন’ (Mention) হয়নি বলেই খবর। মেনশন হওয়ার পরই সেই মামলার শুনানি হবে। তবে গ্রুপ ডি মামলায় এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি। কিন্তু শূন্যপদে নতুন করে নিয়োগের উপর যে স্থগিতাদেশ ছিল, তা বহাল রইল। শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়, এই মামলা বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর সেই কারণেই অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order) দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যে গ্রুপ ডি-তে শূন্যপদগুলিতে নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। আর তা শেষে প্রার্থী বাছাই হয়ে গেলে মামলায় জটিলতা বাড়তে পারে। সেই আশঙ্কায় এই অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখা হল। আপাতত ১ হাজার ৯১১টি শূন্যপদে নতুন নিয়োগ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন (SSC)।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...