Saturday, February 28, 2026

ধাক্কা নাইট শিবিরে, শুরুতেই নেই এই দুই ক্রিকেটার

Date:

Share post:

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএল। ১ এপ্রিল প্রথম ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ইতিমধ্যে আইপিএল-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর। তবে শুরুর আগেই ধাক্কা নাইট শিবিরে। সূত্রের খবর, বাংলাদেশের দুই ক্রিকেটার শাকিব আল হাসান এবং লিটন দাসকে ছাড়ল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যার ফলে কেকেআরের হয়ে আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না দুই ক্রিকেটার।

কয়েকদিন আগেই কেকেআরের পক্ষ থেকে জানিয়েছিল, শাকিব এবং লিটন বাংলাদেশের হয়ে খেলবেন। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবেন ওরা। ফলে তাঁদের আইপিএলের শুরু থেকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

নিলামে এই দুই ক্রিকেটারকে ২ কোটি টাকায় নিয়েছিল কেকেআর। কিন্তু দেশের খেলায় থাকায় প্রথম দিকে কয়েকটা ম‍্যাচে পাওয়া যাবে না তাদের। গত শনিবার থেকে একদিনের সিরিজ শুরু হয়েছে। তিনটি ম্যাচ খেলবে দুই দেশ। এরপর টি-২০ সিরিজ এবং একটি টেস্টও রয়েছে। টেস্টটি শুরু হবে ৪ এপ্রিল থেকে। সেই টেস্ট পাঁচ দিন চললে শাকিবরা ছুটি পাবেন ৮ এপ্রিলের পর।

আরও পড়ুন:‘ইস্টবেঙ্গলও ভালো দল গড়ুক, ওড়াও সাফল্য পাক’, সোমবার সেলিব্রেশনের ফাঁকে বললেন বাগান সচিব


 

 

spot_img

Related articles

সুস্থ থাকলেও পরীক্ষা করান: নব স্পোর্টিং ক্লাবের স্বাস্থ্য শিবিরে পরামর্শ অরূপের

স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য রক্ষায় উদ্যোগ কলাবাগান নব স্পোর্টিং ক্লাবের (Kalabagan Naba Sporting Club) । শনিবার, প্রণব মুখার্জি উদ্যান...

এখনও ৬০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন: ডিলিটেড ভোটাদের আবার আবেদন করার সুযোগ

পূর্ণাঙ্গ ভোটার তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশ শনিবার প্রকাশিত হওয়ায় পরে গোটা রাজ্যের মানুষ নিজেদের নাম ভোটার তালিকায় নিশ্চিত...

ফাঁস বঙ্গ-বিজেপির ‘দৈন্যদশা’! মানিকচকে ‘ভাড়া করা লোক’ দিয়ে পোস্টার, ধরা পড়ল ভিনরাজ্যের ২ শ্রমিক

তাদের বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব আসনে প্রার্থী পাওয়া যাচ্ছে না। বঙ্গ বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ বাংলার...

নায়িকার সঙ্গে পরকীয়া সম্পর্কে বিজয়! বিবাহ বিচ্ছেদের মামলা অভিনেতা-পত্নীর

দক্ষিণ ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিতে যখন এক বিজয়ের হৈ হৈ করে বিয়ে হচ্ছে, তখন আরেক বিজয়ের দাম্পত্য ভাঙতে বসেছে।...