Wednesday, May 27, 2026

পোষ্য নিয়ে ট্রেন যাত্রার ভোগান্তি ঠেকাতে নয়া নিয়ম রেলের

Date:

Share post:

পোষ্য নিয়ে ট্রেন যাত্রার ভোগান্তি ঠেকাতে নয়া নিয়ম আনল ভারতীয় রেলের। প্রতিদিন পোষ্য নিয়ে রেল যাত্রায় ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছিল রেলের দফতরে। এর পরেই নয়া নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয় ভারতীয় রেল। নয়া নিয়মে প্রথম শ্রেণী ছাড়া অন্য কোনও শ্রেণিতে পোষ্য নেওয়া যাবে না। যাত্রীকে প্রথম শ্রেণীর চারটে বার্থ বা একটা ক্যুপ বুকিং নিতে হবে। একটি পিএনআরে, একটি পোষ্য নেওয়া যাবে। কুকুরটিকে রেল ছাড়ার তিন ঘণ্টা আগে লাগেজ অফিসে আনতে হবে। অন্য শ্রেণীতে যাত্রা করতে গিয়ে ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা।

পাশাপাশি গার্ড ভ্যানে নিয়ে চলে যাওয়া হবে। লাগেজ বুকিং অফিসে ব্রিড, রং, লিঙ্গ উল্লেখ করতে হবে। ডাক্তারের সার্টিফিকেট বাধ্যতামূলক। খাবার ও জলের ব্যবস্থা যাত্রীকে নিজে থেকেই করতে হবে। লোকাল ট্রেনে কুকুর নিয়ে যাত্রায় নিষেধাজ্ঞাও জারি করেছে রেল। ভারতীয় রেল আইনের ৭৭-এ ধারা অনুযায়ী রেলের পশুদের জন্য নির্ধারিত কামরায় যাতায়াত করতে পারে পোষ্যরা। তার জন্য নির্দিষ্ট অর্থ দিতে হয়। মানে পশুদের জন্য নির্দিষ্ট অঙ্কের অর্থের টিকিট কাটতে হয়। পশুদের কোনও ক্ষতি হলে অবশ্য রেল কর্তৃপক্ষ কোনও দায়িত্ব নেয় না। ক্ষতির তালিকায় রয়েছে পশুর মৃত্যু, অসুস্থতা, খাদ্য বা জল সরবরাহ, অতিরিক্ত পশুর উপস্থিতি ইত্যাদি। রেল দুর্ঘটনায় পশুর মৃত্যু হলেও কোনও ক্ষতিপূরণ মেলে না।রেলের মাধ্যমে আইন মেনে পশু সরবরাহ করার পর গ্রহীতা কোনও কারণে স্টেশনে পৌঁছোতে দেরি করলেও রেল তাঁর জন্য অপেক্ষা করে না।

 

 

Related articles

লোগো বদল, মেজাজ এক! এবার ‘দুয়ারে সরকার’-এর নাম বদলে শুভেন্দুর ‘জনকল্যাণ শিবির’

ফের নাম বদলের রাজনীতি বিজেপি সরকারের। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত জনপ্রিয় ‘দুয়ারে সরকার’ প্রকল্পের আদলেই এবার রাজ্যে...

মেসির চোট কতটা উদ্বেগজনক? বড় আপডেট দিলেন স্কালোনি

কয়েক সপ্তাহ পরেই শুরু বিশ্বকাপ। তার আগে মেসির(Messi) চোট নিয়ে উদ্বেগে আর্জেন্টিনা শিবির। দলের সেরা তারকার চোট নিয়ে...

অনীক দত্তের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর: তদন্তের আশ্বাস

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অত্যন্ত আকস্মিকভাবে ও রহস্যজনকভাবে তাঁর মৃত্যুর খবর বুধবার প্রকাশ্যে আসে। প্রাথমিক তদন্তে ও সিসিটিভি...

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...