Sunday, May 17, 2026

Duare Sarkar: দুয়ারে সরকার নিয়ে বড়ো ঘোষণা, এবার থেকে মিলবে বিধবাভাতাও

Date:

Share post:

দুয়ারে সরকারে যুক্ত হচ্ছে নতুন পরিষেবা। এবার থেকে দুয়ারে সরকার শিবিরে বিধবাভাতার জন্যেও আবেদন জানানো যাবে। সোমবার নবান্নে আসন্ন দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরোহিত্যে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুয়ারে সরকার শিবির থেকে প্রাপ্ত পরিষেবার সংখ্যা বেড়ে হল ৩৩।

উল্লেখ্য, আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্য জুড়ে ফের এক দফা দুয়ারে সরকার কর্মসূচি আয়োজন করার কথা ঘোষণা করা হয়েছে। সুষ্ঠুভাবে এই কর্মসূচির আয়োজনের জন্য মুখ্যসচিব আজ জেলাগুলোকে বেশকিছু নির্দেশ দিয়েছেন। এবার যেহেতু অন্যান্যবারের তুলনায় কম সময়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করতে হবে তাই এর প্রচার আরও ব্যাপকভাবে করার জন্য তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি যেসব জায়গায় মানুষ সরকারি প্রকল্প ও পরিষেবার ওপরে বেশি করে নির্ভরশীল সেসব জায়গাতে অগ্রাধিকারের ভিত্তিতে শিবির আয়োজন করতে বলা হয়েছে। দুয়ারে সরকার কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থসচিব মনোজ পন্থের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুয়ারে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিভিন্ন দফতরের সচিব ও আধিকারিকেরা ওই টাস্ক ফোর্সে থাকছেন।

আরও পড়ুন- Weather Update: মঙ্গলবারেও বৃষ্টির সতর্কতা জারি রাজ্যজুড়ে

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...