Sunday, June 21, 2026

Weather Update: মঙ্গলবারেও বৃষ্টির সতর্কতা জারি রাজ্যজুড়ে

Date:

Share post:

রবিবার দিনভর হালকা-মাঝারি বৃষ্টি হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আজ সপ্তাহের প্রথম দিনেও কমপক্ষে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে। সোমবারের পর মঙ্গলবারেও বৃষ্টির হাত থেকে মুক্তি নেই রাজ্যজুড়ে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। এমনকী বেশ কয়েকটি জেলায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবারও ঝড়-বৃষ্টি চলবে রাজ্যজুড়ে। আগামী ২৪ ঘণ্টায় মুর্শিদাবাদ, দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলাতেও হাল্কা বৃষ্টি চলবে। তবে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে। বুধবার দু’এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- বগটুই শ*হিদ-স্মরণে বেদি গড়ছে তৃণমূল, বাজার গরমের চেষ্টা বিরোধীদের

Related articles

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে! ‘নাম-বিভ্রাট’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কী অনুরোধ কুণালের

শহরের সুপরিচিত ‘সোহরাবর্দি অ্যাভিনিউ’ (Suhrawardy Avenue)-এর নাম বদলে ‘গোপাল মুখার্জি রোড’ (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা...

দিল্লি বিমানবন্দরে ৪৫ মিনিট আটকে রইল প্রধানমন্ত্রীর কনভয়, কিন্তু কেন?

ভিভিআইপি সংস্কৃতির চিরাচরিত প্রথা ভেঙে পরীক্ষার্থীদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতা সফর শেষ করে...

বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি কে, হামলার নেপথ্যে কারা? ছবি পোস্ট করে ‘প্রমাণ’ অভিষেকের

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি থেকে ফেরার দিন বিমানবন্দরে অস্ত্র হাতে ঢোকা ব্যক্তি আসলে কে? কারা ছিল...