Saturday, June 6, 2026

অনুশীলনে নেমে পড়ল কেকেআর, শুরু টিকিট বিক্রি

Date:

Share post:

৩১ মার্চ থেকে শুরু ২০২৩ আইপিএল। প্রথম ম‍্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি গুজরাত টাইটন্স। ১ এপ্রিল প্রথম ম‍্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ঘরের মাঠে প্রথম খেলা ৬ এপ্রিল। প্রতিপক্ষ আরসিবি। এদিন আইপিএল প্রস্তুতি শুরু করে দিল কেকেআর। ইডেনের ইন্ডোরে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতে অধীনে অনুশীলনে নেমে পড়ে নাইট বাহিনী। নীতীশ রানা, রিঙ্কু সিং-সহ অনেকই গা ঘামান। প্রথম দিন চলে হালকা অনুশীলন। হালকার উপর গা ঘামিয়েছেন ক্রিকেটাররা।

এদিকে ইডেনে আইপিএল ম‍্যাচের জন‍্য শুরু হয়ে গেল টিকিট বিক্রি। সবচেয়ে কম দামের টিকিট শুরু ৭৫০ টাকা। ইডেনের মোট পাঁচটি ব্লকের আপার টায়ার থেকে এই টিকিটে খেলা দেখা যাবে। সবচেয়ে বেশি দামের টিকিট ২৬ হাজার টাকা। এছাড়াও রয়েছে ১০০০ টাকার টিকিট। ক্লাব হাউসের লোয়ার টায়ারের টিকিটের দাম ৮ হাজার টাকা। ক্লাব হাউসের আপার টায়ারের টিকিটের দাম ৫ হাজার টাকা।

আরও পড়ুন:রাজ্যে মোহনবাগানের নামে রাস্তা: স্থান-কাল জানালেন দেবাশিস

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...