Saturday, June 13, 2026

কো.ভিড আক্রান্ত বর্ষীয়ান অভিনেত্রী কিরণ খের! টুইটে জানালেন নিজেই

Date:

Share post:

শীত যেতেই দেশে ফের উর্ধ্বগামী কোভিড সংক্রমণ। প্রায় ৫ মাস পর আবার দেশে একদিনে করোনা রোগীর সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।ঘরে ঘরে ফের কোভিড সংক্রমণ দেখা দিচ্ছে।এই পরিস্থিতিতেই নিজের কোভিড আক্রান্তের খবর জানালেন বর্ষীয়ান অভিনেত্রী তথা রাজনীতিবিদ কিরণ খের।

আরও পড়ুন:ব্লাড ক্যানসারে আক্রান্ত সাংসদ তথা অভিনেত্রী কিরণ খের

সোমবার প্রবীণ অভিনেত্রী নিজের কোভিড আক্রান্ত হওয়ার সংবাদ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানান, ‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যারা আমার সংস্পর্শে এসেছেন বিগত কয়েক দিনে দয়া করে তাঁরা নিজের কোভিড টেস্ট করিয়ে নেবেন’।


বর্ষীয়ান অভিনেত্রীর কোভিড সংক্রামিত হওয়ার খবর জানা মাত্রই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। কিরণ খেরের স্বাস্থ্যের খবর জানতে চেয়ে একের পর এক টুইট করছেন ভক্তরা। অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনাও করছেন তাঁরা।

২০২১ সালে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বিশিষ্ট অভিনেতা অনুপম খেরের স্ত্রী কিরণ। মাল্টিপল মায়লোমা এক ধরনের রক্তের ক্যানসারের আক্রান্ত হতেই কেমোথেরাপি নিতে হয় তাঁকে। কিন্তু সেই কঠিন যুদ্ধ জয় করে এসেছেন তিনি। এরই মধ্যে চলতি বছর কোভিডে আক্রান্ত হলেন অভিনেত্রী। সকলের প্রার্থনা, তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

 

 

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...