Wednesday, June 24, 2026

বুকখোলা পোশাক, বিভাজিকায় দেবী ! বিত.র্কে পান্.নু

Date:

Share post:

অভিনেত্রী (Actress)মানেই সমালোচনা যেন নিত্যদিনের সঙ্গী। তবে বলিউডের ‘হাসিন দিলরুবা’কে নিয়ে এবার যা রটল তাতে রীতিমতো শোরগোল পড়ে গেছে বিটাউনে। ফ্যাশন শো-য়ের (Fashion)র‌্যাম্পে হেঁটে এবার বিতর্কে জড়ালেন তাপসী পান্নু (Taapsee Pannu)। তাঁর পোশাক দেখে রীতিমতো তেড়ে এলেন নেট দুনিয়ার বাসিন্দারা। পোশাকশিল্পী মনীষা জয়সিংহের (Manisha Jaisingh) ডিজাইন করা অলংকার আর পোশাকে সেজেছিলেন অভিনেত্রী। পোজ দিয়ে ছবিও তোলেন। ব্যাস, এরপরেই বদলে গেল গল্প। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি পোস্ট করতে না করতেই অশ্লীলতার দায়ে বিদ্ধ হলেন তাপসী (Taapsee Pannu)।

লাল গাউনে যথেষ্ট গ্ল্যামারাস লাগছিল ‘ বেবি’ স্টার তাপসী পান্নুকে। তাঁর চেনা হেয়ার স্টাইলের সঙ্গে মানানসই হয়ে উঠেছিল তাঁর গয়না, অন্তত এমনটাই বলছেন ফ্যাশন আইকনরা। কিন্তু এই গয়না যে তাপসীকে এত বিপদে ফেলবে তা কি তিনি জানতেন? অভিনেত্রীর পরনে ছিল লাল গাউন যা কাঁধ থেকে নাভি পর্যন্ত খোলা। বুকের মাঝের লম্বা খাঁজেই ছিল চোকার জাতীয় বিশেষ গয়না।

এখানেই সমস্যা শুরু কারণ সেই গয়নার মাঝে এক হিন্দু দেবীর ছবি। স্পষ্ট বুঝতে পারা না গেলেও, দূর থেকে তা লক্ষ্মী দেবীর ছবি বলেই মনে হচ্ছে। এরপরই ‘নির্লজ্জ’ তকমা জুটল অভিনেত্রীর। নেটিজেনরা বলছেন ‘অপবিত্র’ ভাবে হিন্দু দেবীকে গয়নার মাধ্যমে অপমান করেছেন তাপসী। ছবি প্রকাশ্যে আসার পর শুধুই কমেন্টের বন্যা, খেপে লাল তাঁর অনুরাগীদের একাংশ। কেউ লিখছেন, ‘অভব্য’ পোশাকের সঙ্গে ওই গয়না পরে যেনঅশালীনতার সীমা ছাড়িয়েছেন অভিনেত্রী। হিন্দু দেবীকে অপমান করা হয়েছে বলেও সরব অনেকে। যদিও এই নিয়ে মুখে কুলুপ নায়িকার।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...